বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

টেক ব্যাক থিউরিতে কেয়ার টেকার গভ.এর কথা বলে বিএনপি- আইনমন্ত্রী

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : সোমবার, ১ মে, ২০২৩
  • ১৪০ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি বলেছেন, ‘বিএনপি নিজেরা কিছু করতে পারে না। তারা নকল করার ওস্তাদ। আমেরিকা থেকে তারা টেক ব্যাক থিউরি এনেছে। সেই থিউরি থেকে তারা কেয়ার টেকার গভ. এর কথা বলে। আমি স্পষ্ট বলতে চাই সংধিবান অনুযায়ি নির্বাচন হবে। এক ইঞ্চিও ছাড় দেওয়া হবে না।’

সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা শ্রমিক লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রেলওয়ে স্টেশনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইবনে মাসুদ খলিফা।

সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারন সম্পাদক মো. তাকজিল খলিফা কাজল, এমজি হাক্কানি, এম এ আজিজ, মনির হোসেন বাবুল, মো. সেলিম ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। সমাবেশে মন্ত্রী বলেন, ‘ আমরা চাই বাংলাদেশ এগিয়ে যাক। আমরা ফাঁকা বুলিতে বিশ্বাস করি না। আর বিএনপি উদ্ভট উদ্ভট কথা বলে।’

কিউএনবি/আয়শা/০১ মে ২০২৩,/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit