বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

ইউক্রেনে আবারও বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

Reporter Name
  • Update Time : সোমবার, ১ মে, ২০২৩
  • ১১৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের শহরগুলোতে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও কামান হামলা শুরু করেছে রাশিয়া। তিন দিনের মধ্যে চালানো দ্বিতীয়বারের হামলায় খেরসন অঞ্চলে একজন নিহত হয়েছে এবং ডিনিপ্রোতে তিন শিশুসহ ২৫ জন আহত হয়েছেন। খবর বিবিসির।

সোমবার ভোর হওয়ার কিছু সময় আগে এ হামলা চালানো হয়। 

এদিকে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর দাবি, তারা রাশিয়ার ছোড়া ১৮টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৫টি তাদের এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে প্রতিহত করেছে।

রাশিয়ার একজন কর্মকর্তা বলেন, হামলার প্রধান লক্ষ্যবস্তুগুলোর মধ্যে একটি ছিল ডিনিপ্রোর কাছে পাভলোহরাদ শহর। সেখানে ইউক্রেনীয় বাহিনীর সম্পদে আঘাত করা হয়েছে। টেলিগ্রামে ভ্লাদিমির রোগভ বলেন, ক্ষেপণাস্ত্রগুলো রেল অবকাঠামো এবং জ্বালানি ডিপোকে লক্ষ্য করে ছোড়া হয়েছে।

রুশ হামলায় ১৯টি আবাসিক এলাকা, ২৫টি বাড়ি, ছয়টি স্কুল এবং কিন্ডারগার্টেন স্কুল এবং পাঁচটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ইউক্রেনের সেনাবাহিনী কিছু সময়ের মধ্যে একটি বড় পাল্টা হামলার কথা জানিয়েছে। তবে সেই হামলার খবর পাওয়া যায়নি। 

ইউক্রেনের ডিনিপ্রোপেট্রোভস্ক সামরিক প্রশাসন হামলার এ ঘটনাকে ‘দুঃখজনক রাত ও সকাল’ বলে বর্ণনা করেছে। 

অন্যদিকে, রাজধানী কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো বলেন, কিয়েভের আকাশসীমাতেও রুশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে।

খেরসনের ইউক্রেন নিয়ন্ত্রিত অঞ্চলের কর্মকর্তারা জানান, রাশিয়া কামান, ড্রোন ও বিমানের মাধ্যমে ৩৯টি গোলা ছুড়েছে।

এর আগে গত শুক্রবার ভোর হওয়ার কিছু সময় আগে চালানো রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর উমানে ২৩ জন নিহত হয়েছিল। 

 

কিউএনবি/অনিমা/০১ মে ২০২৩,/বিকাল ৪:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit