বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

ব্যাটিংয়ে নেমে বিপাকে মোহামেডান

Reporter Name
  • Update Time : সোমবার, ১ মে, ২০২৩
  • ১০৬ Time View

স্পোর্টস ডেস্ক : টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে ভুগতে হয়েছে আবাহনীকে। তবে সেই চাপ সামলে নেন মিডল অর্ডাররা। লড়াকু লক্ষ্য ছুঁড়ে দেন মোহামেডানকে। সেই লক্ষ্য তাড়ায় নেমে বিপাকে পড়েছেন ইমরুল কায়েসরা। ১২ রান তুলতেই হারাতে হয় তিন টপ অর্ডারকে।

২৫৯ রানের জবাবে ব্যাট করতে শুরুতে নেমেছিলেন ইমরুল কায়েস ও সৌম্য সরকার। দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা সৌম্যর সুযোগ ছিল নিজেকে মেলে ধরার। তবে বরাবরের মতোই তিনি হয়েছেন ব্যর্থ। ২ চারে ৭ বলে ৮ রান করেই আউট হয়ে যান তিনি। অধিনায়ক ইমরুলও হাল ধরতে পারেননি। ১২ বল খেল মাত্র ১ রান করেই আউট হন তিনি। কামিন্দু মেন্ডিসও ফিরে যান ১ রান করে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৩৪ রান সংগ্রহ করেছে মোহামেডান। মাহিদুল ইসলাম অঙ্কন ১৫ ও আরিফুল ইসলাম ৭ রানে অপরাজিত আছেন। তানজিম হাসান সাকিব দুটি ও নাহিদুল নিয়েছেন একটি উইকেট।

কিউএনবি/অনিমা/০১ মে ২০২৩,/বিকাল ৩:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit