বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

বরগুনায় লোকালয়ে চিতা বাঘ

Reporter Name
  • Update Time : সোমবার, ১ মে, ২০২৩
  • ১৭১ Time View

ডেস্ক নিউজ : বরগুনার সদর উপজেলার বুড়ীরচর ইউনিয়নের পুরাঘাটা এলাকায় একটি চিতা বাঘের বাচ্চা আসায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার ভোর পাঁচটার দিকে পুরাঘাটা ফেরিঘাট সংলগ্ন দক্ষিণ বুড়িরচর জয়নাল খানের বাড়ির উঠানে চিতা বাঘের বাচ্চাটি দেখতে পেয়ে বাড়ির লোকজন জড়ো হয়। এক পর্যায়ে বাঘটির কাছে গেলে গর্জে ওঠে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে গ্রামের লোকজন একত্রিত হয়ে চিতা বাঘের বাচ্চাটিকে ধরে ফেলে। চিতাবাঘের বাচ্চাটি দেখতে ফেরিঘাট এলাকার উৎসুক লোকজনের ভিড় বেড়ে গেলে ফেরিঘাট সংলগ্ন হোগলপাতার জঙ্গলে চিতাবাঘের বাচ্চাটি গ্রামবাসী অবমুক্ত করে দেয়।

বণবিভাগের রেইঞ্জ কর্মকর্তা মতিয়ার রহমান বলেন, চিতা বাঘের বাচ্চা লোকালয়ে প্রবেশের খবর পেয়ে আমাদের লোক পৌঁছানোর আগেই গ্রামবাসী বাঘের বাচ্চাটি পাশের হোগলপাতার জঙ্গলে ছেড়ে দেয় বলে জেনেছি। তবে আমরা সতর্ক রয়েছি আবার লোকালয়ে প্রবেশ করলে আটকের জন্য।

কিউএনবি/অনিমা/০১ মে ২০২৩,/বিকাল ৪:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit