মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

সরকারের লোকজন আচরণবিধি ভঙ্গ করছেন : ইসি আলমগীর

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ১৪৭ Time View

ডেস্ক নিউজ : নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে সবাইকে আচরণবিধিমালা মেনে চলার জন্য বলা হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে, সরকারের লোকজনই আচরণ বিধিমালা ভঙ্গ করছেন। আজ রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মো. আলমগীর বলেন, ‘ইসি থেকে সব প্রার্থীকে আচরণবিধি মেনে চলার জন্য বলা হয়েছে। আচরণবিধি মেনে চলতে তারা বাধ্য। তারপরও কারো কারো মাঝে কিছুটা হলেও কৌশল করে আচরণবিধি না মানার একটা প্রবণতা দেখা যাচ্ছে। বিভিন্ন ক্লিপস, গণমাধ্যমের সূত্র আমাদের কাছে আসছে, যেখানে কোনো কোনো প্রার্থী বা প্রার্থীর শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আচরণবিধি না মানার প্রবণতা দেখছি।’

মো. আলমগীর বলেন, ‘কেবিনেট সচিবকে অনুরোধ করে চিঠি দেওয়া হবে। কেননা, আমরা যে সমস্ত চিঠি জারি করি বা আইনে কি আছে সেটা হয় ওইভাবে সবাই দেখেন না, এজন্য এটা দেওয়া হবে যেন সবাইকে তিনি অবহিত করেন। আজই চিঠি দেওয়া হবে।’‘আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নপত্র দাখিলের সময় শোডাউন করেছেন’ এ বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, ‘ইসির পক্ষ থেকে প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। আজমত উল্লাহ সাহেবকে কারণ দর্শানোর সিদ্ধান্ত হয়েছে। উনি কেন আচরণবিধি লঙ্ঘন করেছেন, তার ব্যাখ্যা চাওয়া হবে। কমিশনে এসে উনাকে ব্যাখ্যা দিতে হবে।’

 

 

কিউএনবি/আয়শা/৩০ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit