মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

খালেদা জিয়াকে অসুস্থ দেখানো বিএনপির পরিকল্পনার অংশ

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ১১০ Time View

ডেস্ক নিউজ : রাজনৈতিক ফায়দা লুটতে বিএনপি বেগম খালেদা জিয়াকে অসুস্থ বানিয়ে রাখতে চায় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। রোববার (৩০ এপ্রিল) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি-বাচসাস নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির নেতারা বলেছিল খালেদা জিয়াকে যদি বিদেশ নেওয়া না হয় তাহলে তার জীবন শঙ্কায় পড়বে। সেটি বলার মধ্য দিয়ে আমরা দেখতে পেলাম খালেদা জিয়া বাংলাদেশের হাসপাতালে চিকিৎসা নিয়ে ভালো হচ্ছেন এবং তিনি খুব আলো আছেন। বিএনপির আসল উদ্দেশ্য হচ্ছে খালেদা জিয়াকে অসুস্থ বানিয়ে রাখা ও দেখানো।

তিনি বলেন, রাজনৈতিক ফায়দা লাভের উদ্দেশ্যে বিএনপি সেটা সব সময় করে আসছে। তিনি আরও বলেন, বিএনপিকে একটি লাঠিয়াল বাহিনী হিসেবে দেখতে চায় তারেক রহমান। সে কারণেই বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে চায় না। এখন বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে কারও লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহৃত হবে না কি রাজনৈতিক দল হিসেবে টিকে থাকবে।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল, তারা নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না সেটি তাদেরই সিদ্ধান্তের ব্যাপার। তবে আমি মনে করি গণমানুষের সংগঠন যদি ক্রমাগতভাবে নির্বাচনের বাইরে থাকে, নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে সে সংগঠন আর গণমানুষের সংগঠন থাকে না। সেই সংগঠন একটি স্বার্থ রক্ষা করার একটি সংগঠন হয়ে দাঁড়ায়।

বিএনপি ঘোষণা দিয়েছিল রোজার ঈদের পর এমন আন্দোলন করা হবে যাতে সরকারের শেষ রক্ষা হবে না এ বিষয়ে মতামত জানতে চাইলে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন দেখুন এ ধরনের বক্তব্য ১৪ বছর ধরে শুনে আসছি। এগুলো শুনতে শুনতে মানুষের কাছেও হাস্যকৌতুক হিসেবে দাঁড়িয়েছে। বিএনপি এ ধরনের হুমকি ধমকি মানুষের কাছে হাস্যরসের তৈরি করে। বিএনপির কর্মীরাও এসব বিশ্বাস করে না।

 

 

কিউএনবি/আয়শা/৩০ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit