বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

ফের বাবা হচ্ছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ১১৩ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা অর্জুন রামপাল চতুর্থবারের মতো বাবা হতে চলেছেন। গতকাল শনিবার তার বান্ধবী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস ইনস্টাগ্রামে বেবিবাম্পের ছবি পোস্ট করেন। এর পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন এ জুটি।

বেবিবাম্পের ছবি পোস্ট করে গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস লিখেছেন, বাস্তব নাকি এআই? অর্জুন রামপালের বান্ধবী নিজেই তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন ছুড়ে দিয়ে সংশয় তৈরি করে দিয়েছেন। যদিও তাকে শুভেচ্ছা জানাতে ভোলেননি তারকা থেকে নেটিজেনরা।

গ্যাব্রিয়েলার ইনস্টাগ্রাম পোস্টে শুভেচ্ছা জানিয়ে কাজল আগরওয়াল ও তানিয়া ঘাভরি লিখেছেন, ‘মা তোমাকে ভালোবাসি’। অ্যামি জ্যাকসন লিখেছেন, ‘ওহ আমার প্রেমিকা!! আপনি এবং আপনার সুন্দর পরিবারের জন্য আমি খুব আনন্দিত।’ এ ছাড়া মনিকা ডোগরা, অমৃতা অরোরা, প্রজ্ঞা কাপুরসহ সবাই তাকে শুভেচ্ছায় ভাসিয়েছেন।

প্রসঙ্গত, ২০১৮ সাল থেকে সম্পর্কে আছেন অর্জুন ও গ্যাব্রিয়েলা। গ্যাব্রিয়েলার সম্পর্কের কারণেই মেহর জেসিয়ার সঙ্গে প্রায় দুই দশকের দাম্পত্য জীবনের ইতি টেনেছিলেন অর্জুন। এর ঠিক পর পরই অর্জুন ও গ্যাব্রিয়েলার জীবনে আসে তাদের প্রথম সন্তান অ্যারিক, যার বর্তমান বয়স ৩ বছর। যদিও তাদের আইনি বিয়ে হয়নি। প্রথম স্ত্রী মেহর জেসিয়ার সঙ্গেও মায়রা ও মাহিকা নামে দুই কন্যাসন্তান রয়েছে অর্জুনের।

কিউএনবি/অনিমা/৩০ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit