বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম
ইমরানের চিকিৎসায় কোনো আপস নয়, বললেন ওয়াসিম আকরাম বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায় আরও কমল স্বর্ণের দাম, ভরিতে কত জাতিসংঘের মানচিত্রে অরুণাচল-আকসাই চীন স্বাধীন অঞ্চল, ভারতের প্রতিবাদ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের দুর্বলতা ফাঁস, কাজের চেয়ে কথায় বড়? এক হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চুক্তির পথে ইউক্রেন যুক্তরাজ্যে এয়ার ট্রাফিক ব্যবস্থায় ত্রুটি, বাতিল হাজারের বেশি ফ্লাইট হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজ ও ৮ ট্যাংকারে হামলা চালাল ইরান দখলদারিত্বের বিরুদ্ধে শক্ত অবস্থান, ব্রিটেন-ইসরায়েল সম্পর্কে বড় ধাক্কা পশ্চিম তীরে ইসরায়েলি বসতিকে ‘অবৈধ’ ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন

দুর্গাপুরে শান্তিপুর্নভাবে এসএসসি পরীক্ষা শুরু

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ১০৭ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে সারাদেশের ন্যায় ৩টি কেন্দ্রে বিভিন্ন মাধ্যমিক স্কুল, কারিগরি স্কুল ও মাদ্রাসা থেকে মোট ১ হাজার নয়শত সত্তর জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এতে ছেলে পরীক্ষার্থী ১,০০১ এবং মেয়ে ৯৬৯ জন।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহের উল্লাহ ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন বলেন, এবার দুর্গাপুর উপজেলায় ১,৯৭০ জন পরীক্ষার্থীর মধ্যে ৩টি কেন্দ্রে ২২জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। সকলের সহায়তায় শান্তিপুর্ন ভাবেই ১ম দিনের পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি।

পরীক্ষা নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান বলেন, পাবলিক পরীক্ষার মধ্যে শিক্ষার্থীদের জীবনের ১ম ধাপের গুরুত্বপুর্ন পরীক্ষাই হলো এসএসসি পরীক্ষা। পরীক্ষা শুরুর পুর্বথেকেই দফায় দফায় কেন্দ্র সচিবদের নিয়ে সভা করে প্রতিটি কেন্দ্রই পরিদর্শন করেছি। আশা করছি সকল পরীক্ষা গুলো শান্তিপুর্ন ভাবেই সম্পন্ন করতে পারবো।

কিউএনবি/অনিমা/৩০ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit