বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

যে কারণে বাতিল হলো জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ৮৫ Time View

ডেস্ক নিউজ : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ঋণখেলাপির কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। 

আজ জেলা শহরের বঙ্গতাজ মিলনায়তনে অবস্থিত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার মনোনয়ন বাতিল করা হয়। তবে জাহাঙ্গীরের মায়ের মনোনয়নপত্র বৈধ বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম।

রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম জানান, তিনি চাইলে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

মনোনয়নপত্র বাতিলের পর জাহাঙ্গীর আলম তার প্রতিক্রিয়ায় বলেন, ‘বাছাই চলাকালে যে ব্যাংকের ঋণখেলাপির কথা বলা হচ্ছে, তার সব ঋণ আমার শোধ করা আছে। ওই ব্যাংকের প্রতিনিধিও জানিয়েছেন, আমার ঋণ হালনাগাদ করা আছে। হয়তো কেন্দ্রীয় ব্যাংকে সর্বশেষ তথ্য পৌঁছায়নি।’

এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন জাহাঙ্গীর আলম।

কিউএনবি/অনিমা/৩০ এপ্রিল ২০২৩,/দুপুর ১২:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit