শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম

এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে আজ

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ১১৮ Time View

ডেস্ক নিউজ : এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ। প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সারাদেশের মোট ৩ হাজার ৮১০টি কেন্দ্রে একযোগে পরীক্ষা নেওয়া হবে। রুটিন অনুযায়ী, আগামী ২৩ মে পর্যন্ত পরীক্ষা চলবে।

৯টি সাধারণ বোর্ড থেকে জানা যায়, বিজ্ঞান বিভাগে ৫ লাখ ৪৪ হাজার ৫৭৪ জন, মানবিকে ৮ লাখ ২৩ হাজার ৮৮৫ জন ও ব্যবসায় শিক্ষায় ২ লাখ ৮০ হাজার ৮১৬ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেবে।

এবার এসএসসি পরীক্ষার কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে। এ ছাড়া প্রশ্নফাঁস ও গুজব ঠেকাতে নানান পদক্ষেপ নেওয়া হয়েছে।

কিউএনবি/অনিমা/৩০ এপ্রিল ২০২৩,/সকাল ৯:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit