বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম
সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী

বৃষ্টিতে পণ্ড বাংলাদেশের ম্যাচ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ১২০ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও শ্রীলঙ্কা নারী দলের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে। এর আগে ৩৬.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫২ রান তোলে লঙ্কান নারীরা। 

কলম্বোর পি সারা ওভালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কা অধিনায়ক চামারি আতাপাত্তু। বল হাতে ইনিংসের প্রথম ওভারেই তাকে ভুল প্রমাণ করেন জাহানারা আলম। লঙ্কান ওপেনার হার্শিতা চামারাবিক্রমকে প্রথম বলেই লেগ বিফোরের ফাঁদে ফেলেন জাহানারা। দ্বিতীয় উইকেটে গুণারত্নে (১১) ও আতাপাত্তু মিলে ৩২ রানে জুটি গড়ে প্রাথমিক ধাক্কা কাটান। গুণারত্নেকে ফেরান নাহিদা।

এরপর দ্রুতই ফিরে যান নিলাক্ষি ও ইমেশা দুলানি। বাকি ব্যাটাররা আসা যাওয়ার মিছিলে থাকলেও অধিনায়ক আতাপাত্তু টিকে থাকেন। বাংলাদেশি বোলারদের সাবলীলভাবে প্রতিরোধ করে ৩৭ বলে ৪৭ রানের ঝলমলে ইনিংস খেলেন আতাপাত্তু। ফারজানা হকের ক্যাচে পরিণত করে তাকে সাজঘরে ফেরান নাহিদা।

১১৭ রানে ষষ্ঠ উইকেট হারানোর জুটি গড়েন কাভিশ ধিলারি ও ওসারি রানাসিংহে। ৩৫ রানের অবিচ্ছিন্ন জুটির মাঝপথে বৃষ্টি হানা দিলে মাঠ ছাড়ে দুই দল। ধিলারি ৩০ ও রানাসিংহে অপরাজিত থাকেন ১৪ রানে।

বাংলাদেশের পক্ষে ৭ ওভারে ২ মেডেনসহ ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন নাহিদা। এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ১ পয়েন্ট পায় বাংলাদেশের নারীরা। 

উইমেনস চ্যাম্পিয়নশিপে অন্তর্ভুক্ত সিরিজ এটি। নিজেদের দ্বিতীয় সিরিজের প্রথম ম্যাচে দুইদলই পয়েন্ট ভাগাভাগি করে নেয়। এর আগে গত ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। সর্বশেষ তিন ম্যাচে তিন পয়েন্ট পেল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী ২ মে।

কিউএনবি/অনিমা/২৯ এপ্রিল ২০২৩,/রাত ১০:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit