বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

পাকিস্তানের সামনে বড় লক্ষ্য দিল নিউজিল্যান্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ১৪৮ Time View

স্পোর্টস ডেস্ক : শনিবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয় পাকিস্তান ও নিউজিল্যান্ড। ম্যাচটিতে টস জিতে কিউইদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় স্বাগতিকরা। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৩৬ রান তোলে নিউজিল্যান্ড।

প্রথম ম্যাচে ২৮৮ রান তুলে হার এড়াতে পারেনি টম লাথামের দল। তাই দ্বিতীয় ম্যাচে রান তোলায় গতি বাড়িয়েছেন তারা। দলের পক্ষে সর্বোচ্চ ১২৯ রান করেন ডার্লি মিচেল। মিচেলের ইনিংসে ছিল ৮টি চার ও ৩টি ছক্কার মার। তিনি ১২৯ রান করতে খরচ করেছেন ১১৯ বল। 

এছাড়া দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৯৮ রান করেন কিউই অধিনায়ক টম লাথাম। তাকে ২ রানের আক্ষেপে পোড়ান পাকিস্তানি পেসার হারিস রউফ। ৪৬.৫ ওভারে দলীয় ৩১২ রানে মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দেন লাথাম। তাতে সেঞ্চুরি না ছোঁয়ার আক্ষেপ নিয়ে সাজঘরে ফিরতে হয় তাকে। 

কিউইদের পক্ষে ৫১ বলে ৫১ রান করেন ওপেনার চাঁদ বোয়েস। ১৯ রান করেন আরেক ওপেনার উইল ইয়াং। শেষ দিকে ১৭ রান করে অপরাজিত থাকেন জেমন নিশাম এবং অপরাজিত ৬ রান করেন হেনরি নিকলস। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন হারিস রউফ। 

কিউএনবি/আয়শা/২৯ এপ্রিল ২০২৩,/রাত ৯:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit