বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম
কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’

বাইডেনকে ‘বয়স্ক’ বললেন কিম জং উনের বোন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ১১০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের বোন ও দেশটির শীর্ষ পররাষ্ট্রবিষয়ক কর্মকর্তা কিম ইয়ো জং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্দেশ্যে কড়া কথা বলেছেন। তিনি মার্কিন প্রেসিডেন্টকে ‘বয়স্ক’ ও ‘ভুল হিসাবকারী’ হিসেবে আখ্যায়িত করেছেন। দ্য গার্ডিয়ান। 

কিমের বোন অঙ্গীকার করেছেন, উত্তরের পারমাণবিক হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার করা নতুন চুক্তির প্রতিক্রিয়ায় তার দেশ আরও সামরিক শক্তি প্রদর্শন করবে। কারণ তারা পিয়ংইয়ংয়ের প্রতি ‘চরম’ শত্রুতা পোষণ করছে।

তিনি বাইডেনকে হুমকি দিয়ে বলেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে পারমাণবিক আগ্রাসনের ফলে তার শাসনের অবসান ঘটবে। তিনি বাইডেনকে ‘দায়িত্বজ্ঞানহীন সাহসী’ বলেও অভিহিত করেন। 

রাষ্ট্রীয় গণমাধ্যমকে ইয়ো জং বলেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সম্পাদিত হওয়া চুক্তিটি উত্তরের বিরুদ্ধে সবচেয়ে আক্রমণাত্মক পদক্ষেপ। এই চুক্তি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তাকে আরও গুরুতর বিপদের মধ্যে ঠেলে দেবে। তবে চুক্তিটি উত্তরের পারমাণবিক অস্ত্রের সক্ষমতা বৃদ্ধির প্রত্যয়কে আরও শক্তিশালী করেছে বলে তিনি মনে করেন।

ইয়ো জং বলেন, ওই চুক্তির কারণে উত্তর কোরিয়া পারমাণবিক যুদ্ধ প্রতিরোধের দ্বিতীয় মিশনে নামতে বাধ্য হচ্ছে। শত্রুরা যত বেশি পারমাণবিক যুদ্ধের মহড়া দেবে, ততই আমাদের আত্মরক্ষার অধিকার শক্তিশালী হবে। তারা কোরীয় উপদ্বীপের আশেপাশে যত বেশি পারমাণবিক অস্ত্র স্থাপন করবে, আমরা ততই স্বশক্তি নিয়ে প্রতিরোধে ঝাঁপিয়ে পড়ব।

উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে দক্ষিণ কোরিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়মিত সামরিক মহড়াকে আক্রমণাত্মক হিসেবে বর্ণনা করছে। যদিও দক্ষিণ কোরিয়া মহড়াগুলোকে প্রতিরক্ষামূলক বলে উল্লেখ করে আসছে।

উত্তর কোরিয়ার নিয়মিত ক্ষেপণাস্ত্র মহড়ায় বিরক্ত যুক্তরাষ্ট্র ও মিত্র দেশ দক্ষিণ কোরিয়া। উত্তরের এই আচরণের বিরুদ্ধে জাতিসংঘকেও পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছে তারা। তবে চীন-রাশিয়া উত্তর কোরিয়ার পক্ষে অবস্থান নিয়েছে।

কিউএনবি/অনিমা/২৯ এপ্রিল ২০২৩,/রাত ৯:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit