বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম
সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী

সংবিধান অনুযায়ী নির্বাচন হবে: আইনমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ১০৫ Time View

ডেস্ক নিউজ : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাড. আনিসুল হক এমপি বলেছেন,  তত্বাবধায়ক সরকার ব্যবস্থা আদালত বাতিল করায় সংবিধান অনুযায়ী নির্বাচন হওয়ার বিকল্প কিছু নেই।

তিনি আজ দুপুরে জেলার আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগের কর্মী সভায় এ কথা বলেন।

আনিসুল হক বলেন, দেশে এখন আইনের শাসন আছে, নৈরাজ্য নেই। কেউ এখন বলতে পারবে না যে হত্যার বিচার হয় না।

তিনি বলেন, বিএনপি জিয়াউর রহমান হত্যার বিচার করতে পারেনি, আর তারাই আবার আইনের শাসনের কথা বলে।

আইনমন্ত্রী বলেন, “আমি পরিষ্কারভাবে বলতে চাই, বঙ্গবন্ধুর দেওয়া সংবিধানে বাংলাদেশ চলে। বিএনপি, স্বৈরাচার জাতীয় পার্টি সংবিধান নিয়ে ফুটবল খেলেছে। এটা বন্ধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। আদালত তত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন।”

সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. তাকজিল খলিফা কাজল।
সভায় কয়েজন তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীও বক্তব্য রাখেন।

কিউএনবি/অনিমা/২৯ এপ্রিল ২০২৩,/রাত ৮:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit