বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম

হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন শিক্ষার্থী ভর্তি চলন্ত স্কুলবাসের চালক, অতঃপর… (ভিডিও)

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৯৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের। গত বুধবার দেশটির মিশিগান অঙ্গরাজ্যে একটি স্কুলবাসে বাড়ি ফিরছিল শিক্ষার্থীরা। বাস চালাতে চালাতে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন চালক।

বিষয়টি লক্ষ করেছিল বাসের সামনের দিকের আসনে বসে থাকা সপ্তম শ্রেণির শিক্ষার্থী ডিলন রিভস। বাস যখন রাস্তা থেকে বেরিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময়ই স্টিয়ারিং ধরে রিভস। তারপর বাসের ইঞ্জিন বন্ধ করে দেয় সে। এতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় বাসটি।

পুলিশ জানিয়েছে, চালক জ্ঞান হারানোর খবরে বাসের অন্য শিক্ষার্থীরা কান্নাকাটি শুরু করে দেয়। তবে এই দৃশ্য দেখার পরেও নিজেকে স্থির রেখেছিল রিভস। তারপর ছুটে গিয়ে বাসের স্টিয়ারিং ধরে সে। ব্রেক কষে বাসটিকে থামায়। তার পর ইঞ্জিন বন্ধ করে দেয়।রিভসই জরুরি সেবা নম্বর ৯১১-তে ফোন করে বিষয়টি জানায়। এরপরই চালককে এসে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। বাসের ভিতরে ৬৬ জন শিক্ষার্থী ছিল। সকলেই আতঙ্কিত হয়ে পড়েছিল বলে স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান। কিন্তু রিভস ঠান্ডা মাথায় বিষয়টি সামলেছিল।

পুলিশ কর্মকর্তা রবার্ট লিভারনয়েস বলেন, “সপ্তম শ্রেণির শিক্ষার্থী দ্রুত স্টিয়ারিং ধরার সিদ্ধান্ত না নিলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত।”

রিভসের এই সাহসিকতার জন্য গোটা স্কুল তার প্রশংসায় পঞ্চমুখ। পুলিশও রিভসের সাহসিকতার প্রশংসা করেছে।

লিভরনয়েস আরও বলেন, “বাস চালানোর সময় হঠাৎ অসুস্থ বোধ করেন চালক। তিনি তৎক্ষণাৎ বিষয়টি পরিবহণ সংস্থাকে জানান। কিন্তু তারপরই জ্ঞান হারিয়ে ফেলেছিলেন চালক।” সূত্র: সিএনএনডেইলি মিরর

কিউএনবি/অনিমা/২৯ এপ্রিল ২০২৩,/সকাল ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit