শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

পুকুরে গোসল করতে নেমে যুবকের মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ১৪৩ Time View

নোয়াখালী প্রতিনিধি :নোয়াখালীর বেগমগঞ্জে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে।নিহত মো.ফয়সাল (১৭) উপজেলার ছয়ানী ইউনিয়নের ভাবানীপুর গ্রামের শাহজাহানের ছেলে।শুক্রবার (২৮ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ভাবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দুপুর ২টার দিকে ফয়সাল বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে পানিতে ডুবে যায় সে। কিন্তু অনেক সময় অতিবাহিত হওয়ার পরেও ফয়সাল বাড়িতে ফেরত না আসায় পরিবারের লোকজন তাকে পুকুরে খোঁজাখোঁজি শুরু করে। খবর পেয়ে মাইজদী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল বিকেল ৪টার দিকে পুকুর থেকে তার মরদেহ অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। ফয়সাল মানসিক ভারসাম্যহীন চিল বলে জানা যায়।  

মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটি অফিসার লাল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এক ঘন্টা চেষ্টা চালিয়ে যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

কিউএনবি/অনিমা/২৮ এপ্রিল ২০২৩,/রাত ৯:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit