শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম

এখন রাত জেগে পড়ার সময় নয়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ১১৩ Time View

ডেস্ক নিউজ : এবারের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা ৩০ এপ্রিল শুরু হচ্ছে। এ উপলক্ষ্যে পরীক্ষার্থীদের জন্য শুভকামনা রইল। শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরছি। ভালো ফলাফলের জন্য এগুলো অনুসরণ করার চেষ্টা করবে।

পরীক্ষার হলে যাওয়ার আগে কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হয়। তা হলো, প্রবেশপত্র, প্রয়োজনীয় কলম-পেন্সিল, রাবারসহ আনুষঙ্গিক অন্য বিষয়গুলো আগের রাতে ঠিকঠাক করে রাখা। যাতে পরীক্ষার দিন সকালে কোনো ধরনের তাড়াহুড়া করা না লাগে। যারা ঢাকা শহরে থাক, তাদের একটি বিষয় খেয়াল রাখা বাঞ্ছনীয়, সেটা হলো ঢাকা শহরের ট্রাফিক জ্যাম। হাতে পর্যাপ্ত সময় নিয়ে বাসা থেকে বের হতে হবে, যেন পরীক্ষার কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে পার। আর যদি দেরি হয়ে যায় তাহলে দুশ্চিন্তা না করে সুস্থিরভাবে পরীক্ষা দেওয়া শুরু করবে। পরীক্ষার হলে পৌঁছে প্রবেশপত্র দেখে উত্তরপত্রের ওপর নিজের তথ্যাদি ঠিকমতো লিখবে। সৃজনশীল প্রশ্নের উদ্ধৃতিগুলো মন দিয়ে বারবার পড়বে, উত্তরের যথাস্থানে পাঠ্যবইয়ের সঙ্গে উদ্ধৃতির সম্পর্ক রক্ষা করবে। বিশেষ করে প্রয়োগ ও উচ্চতর দক্ষতা অংশের উত্তরের ক্ষেত্রে অবশ্যই উদ্ধৃতির ঘটনার সঙ্গে যোগসূত্র সৃষ্টি করেই উত্তর লিখতে হবে। আর বেশি নম্বর পেতে সঠিক বানানের যথাযথ ব্যবহার এবং প্রশ্নানুযায়ী সময় বণ্টন করে উত্তর লেখার অভ্যাস করতে হবে, বিশেষ করে বাংলা ও ইংরেজিতে।

পরীক্ষার হলে বসার পরে সময় ব্যবস্থাপনার দিকে খেয়াল রাখতে হবে। কতগুলো প্রশ্ন আছে, আর কতগুলো প্রশ্নের উত্তর দিতে হবে, সেই হিসাবে সময় বণ্টন করে লিখতে হবে। একটা প্রশ্ন খুব ভালোভাবে লিখলাম, আর লিখে বেশি সময় নিয়ে ফেললাম। আর বাকি প্রশ্নগুলোর উত্তর ভালোভাবে দিতে না পারার চেয়ে সব প্রশ্ন সমানভাবে গুরুত্ব দিয়ে লিখলে বেশি নম্বর পাওয়া যাবে। প্রশ্নের চাহিদা অনুযায়ী সব প্রশ্নের উত্তর গুছিয়ে লিখে আসতে হবে।

মনে রাখবে, এটা পরীক্ষা নয়-মূল্যায়ন। যারা সারা বছর লেখাপড়া করেছে এবং মূল পাঠ্যবই গুরুত্ব দিয়েছে-তারা সেরা সাফল্য অর্জন করবেই। এমসিকিউ অংশে শতভাগ নম্বর পাওয়ার চেষ্টা থাকতে হবে। কেননা সৃজনশীল বা তত্ত্বীয় অংশে সাধারণত নম্বর কমে যেতে পারে। এখনো সময় আছে, মূল পাঠ্যবই যদি ভালো করে কেউ পড়, তাহলে তার এমসিকিউ অংশে কোনো সমস্যা হবে না। পাশাপাশি সময়ের দিকে তাকিয়ে সৃজনশীল অংশের উত্তর লিখতে হবে। সব প্রশ্নের উত্তর লিখে আসতে হবে। কোনো প্রশ্নের উত্তর বাদ দেওয়া যাবে না। তোমাদের সার্বিক সাফল্য কামনা করছি।

ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ, এনডিসি, পিএসসি

অধ্যক্ষ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, মোহাম্মদপুর, ঢাকা

 

 

কিউএনবি/আয়শা/২৮ এপ্রিল ২০২৩,/সকাল ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit