মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

সরকারের হিংস্রতা কারাগারেও থেমে নেই : রিজভী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ৪০৮ Time View

ডেস্কনিউজঃ বিএনপির সিনিয়র যুগ্ম-মহা সচিব এডঃ রুহুল কবির রিজভী গত মঙ্গলবার ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ থেকে মুক্তি লাভ করেন। প্রায় চার মাস তথা ১৪০ দিন পর গতকাল বিকেলে কারাগার থেকে জামিনে মুক্তি পান রুহুল কবির রিজভী। ঈদের আগেই ৫০ মামলার সবকটিতেই জামিন পেয়েছিলেন তিনি।

বিগত ৭ই ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দে বিএনপির দলীয় কার্যালয় নয়াপল্টনে ১০ই ডিসেম্বরের ঢাকা বিভাগীয় মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশ -বিএনপি সংঘর্ষের প্রেক্ষিতে প্রায় চার শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। এদিন বিএনপির সিনিয়র যুগ্ম-মহা সচিব, দপ্তর সম্পাদকের দায়িত্ব প্রাপ্ত এডঃ রুহুল কবির রিজভীকেও গ্রেফতার করা হয়।

এরপরে বিএনপি দলীয় সকল দলীয় নেতাকর্মীদের মুক্তির আন্দোলন সারাদেশে লক্ষ্য করা গেলেও এডঃ রুহুল কবির রিজভীর মুক্তি আন্দোলনে ”রিজভী মুক্তি পরিষদ” এর আন্দোলন ও বিভিন্ন কার্যক্রম ছিল ব্যতিক্রম। পোস্টারিং, লিফলেট বিতরণ, ব্যানার ফেস্টুন লাগানো, মানব বন্ধন, প্রতিবাদ মিছিল ও তার অসুস্থতায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠান করতে দেখা গিয়েছিল।

গতকাল দুপুরে এডঃ রুহুল কবির রিজভীর ঢাকাস্থ আদাবরের ঢাকা হাউজিং এর বাস ভবনে ”রিজভী মুক্তি পরিষদ” নেতৃবৃন্দরা সদ্য কারামুক্ত জননেতা রুহুল কবির রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানায়। এডঃ রুহুল কবির রিজভীর মুক্তি আন্দোলনকে বেগবান করতে রিজভী মুক্তি পরিষদের কার্যক্রম ছিল সারাদেশ ব্যাপী, মহানগর, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায় পর্যন্ত।

অনাড়ম্বরপূর্ন এই অনুষ্ঠানে রিজভী বলেন, শুধু রাজপথেই নয়, কারাগারেও সরকারের হিংস্রতা বিরাজমান। । তিনি বলেছেন, ‘সেখানে রাজবন্দিরা অমানবিক জীবনযাপন করছেন। আমাকে একা একটি প্রিজন ভ্যানে দাঁড়িয়ে আদালতে আনা হতো। আমি শারীরিকভাবে অসুস্থ। গাড়ি ব্রেক করলে আমি পড়ে যেতাম। পরে হাইকোর্টের নির্দেশে আমার জন্য চেয়ারের ব্যবস্থা করা হয়।’ তিনি আরও বলেন, তীব্র শীতে খোলা কারা কক্ষে নিদারুন কষ্ট পেয়েছি।

রিজভী মুক্তি পরিষদের নেতাকর্মী ছাড়াও তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আমাদের নেতাকর্মীরা আজ অনেক বেশি উজ্জীবিত। এই সরকার জুলুম-অত্যাচার করে নেতাকর্মীদের দমিয়ে রাখতে পারেনি। আজকে যে লড়াই সেটি গণতন্ত্রের জন্য লড়াই, বাকস্বাধীনতা ফিরিয়ে আনার লড়াই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন হচ্ছে, তারই প্রতিফলন আজ আমি দেখতে পাচ্ছি। ‘এই লড়াই কোনো ব্যক্তি বা দলের জন্য নয়। এটি দেশ বাঁচানোর লড়াই, একনায়কতন্ত্র থেকে মুক্ত হওয়ার লড়াই।’

রিজভী আক্ষেপ করে বলেন, ‘ঈদের আগে আমি সবকয়টি মামলায় জামিন পেলেও ঠুনকো অজুহাতে আমাকে মুক্তি দেওয়া হয়নি, পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করতে দেওয়া হয়নি।’ আটকের পর থেকে পরিবারের খোঁজ-খবর রাখার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এই সময় রিজভী মুক্তি পরিষদের আহবায়ক, কুড়িগ্রাম জেলা বিএনপির জোষ্ঠ্য সহ-সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও কুড়িগ্রাম-২ আসনে বিএনপির সাবেক এমপি প্রার্থী লুৎফর রহমান ও রিজভী মুক্তি পরিষদের অন্যতম নেতা ,বিএনপি নির্বাহী কমিটির সদস্য , সুপ্রিম কোর্ট আইনজীবী জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক এডঃ গাজী কামরুল ইসলাম সজল, কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক মোখলেসুর রহমান, পটুয়াখালীর বিএনপি নেতা মনিরুজ্জামান মনির, বরিশাল উত্তর যুবদলের সদস্য সচিব মাসুদ ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সদস্য মনির সহ প্রমুখ নেতৃবৃন্দ।

এই আনুষ্ঠানিকতার আগে ও পরে উপস্থিত ছিলেন রিজভীর স্ত্রী আরজুমান আরা বেগমসহ বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম-মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আব্দুস সালাম আজাদ, মীর সরফত আলী সপু, অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, ডা. রফিকুল ইসলাম, অধ্যক্ষ সেলিম ভুইয়া, আসাদুল করিম শাহীন, অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, মীর নেওয়াজ আলী নেওয়াজ, আমিনুল হক, তানভীর আহমেদ রবিন, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, আমিনুল ইসলাম, তারিকুল আলম তেনজিং, ঢাকা জেলার সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, মৎস্যজীবী দলের মো. আবদুর রহিম, ওমর ফারুক পাটোয়ারী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের নেতা কাদের গনি চৌধুরী, রাশেদুল হক, বাছির জামাল, স্বেচ্ছাসেবক দলের ডা. জাহেদুল কবির জাহিদ, , যুবদলের মেহবুব মাসুম শান্ত, সোহেল আহমদ, ছাত্রদলের সাবেক নেতা ওমর ফারুক কাওসার, ঢাবি ছাত্রদলের রাজু আহমেদসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কিউএনবি/ রুমা/ ২৭.০৪.২০২২/ রাত ৯.৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit