বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র এখনও উত্তর কোরিয়ার শত্রু, কেন বললেন কিমের বোন? ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অর্থনৈতিক অভিযানের ঘোষণা ট্রাম্পের চাঁদে পানির সন্ধানে শিগগিরই উড়াল দেবে ‘চাং’ই-৭’ হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

মাদুশকা-মেন্ডিসের ডাবল সেঞ্চুরি, শ্রীলঙ্কার রানপাহাড়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ১৪২ Time View

স্পোর্টস ডেস্ক : প্রথম চার ব্যাটারের সবাই পেয়েছেন সেঞ্চুরির দেখা। টেস্ট ক্রিকেটে এমনটা ঘটেছে তৃতীয়বার।সেই চারজনের ভেতর দুজনের আবার ডাবল সেঞ্চুরি। তাতে রানপাহাড়ই গড়ল শ্রীলঙ্কা। আয়ারল্যান্ডের করা ৪৯২ রানের জবাবে ৩ উইকেটে ৭০৪ রান তুলে ইনিংস ঘোষণা করেছে তারা। বড় লিডের চাপে পড়ে ২ উইকেটে ৫৪ রান নিয়ে গল টেস্টের চতুর্থ দিন শেষ করেছে আয়ারল্যান্ড। ইনিংস হার এড়াতে আরও ১৫৮ রান দরকার তাদের।

দিমুথ করুনারত্নে সেঞ্চুরি করেছিলেন আগের দিনই। নিশান মাদুশকাও তাই; তবে আজ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দেন তিনি। ব্যক্তিগত ২০৫ রানে আউট হওয়ার আগে কুশল মেন্ডিসের সঙ্গে ২৬৮ রানের জুটি গড়েন এই ডানহাতি ব্যাটার। আগ্রাসী ব্যাট করা মেন্ডিস একটি ছক্কার জন্য ছুঁতে পারেননি বিশ্বরেকর্ড। ক্যারিয়ারসেরা ২৪৫ রানের ইনিংস খেলার পথে ১৮টি চার এবং ১১টি ছক্কা মারেন।

এক ইনিংসে সর্বোচ্চ ছয়ের (১২) রেকর্ডটি এখনো পাকিস্তান কিংবদন্তি ওয়াসিম আকরামের দখলে। গলের ব্যাটিং বান্ধব উইকেটে সেঞ্চুরি (১০০) মিস করেননি অ্যাঞ্জেলো ম্যাথিউসও। ১১৪ বলে ৬ চার ও ৪ ছক্কায় ক্যারিয়ারের ১৫ তম সেঞ্চুরি  তুলে নেন তিনি। এরপরই ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। আয়ারল্যান্ডের হয়ে একটি করে উইকেট নেন গ্রাহাম হিউম, অ্যান্ডি ম্যাকব্রাইন ও কার্টিস ক্যামফার। ২০৩ রান খরচ করেও উইকেটের দেখা পাননি বেন হোয়াইট। টেস্ট ইতিহাসে ২০০ বা তার বেশি রান দিয়ে উইকেট না পাওয়া তৃতীয় বোলার তিনি।

শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ৩৮ রানের ভেতরই দুই ওপেনারকে হারিয়ে ফেলে আয়ারল্যান্ড। জেমস ম্যাককলামকে রমেশ মেন্ডিস ও পিটার মুরকে শিকার করেন প্রভাত জয়সুরিয়া। অ্যান্ডি বালবার্নি ১৮ ও হ্যারি টেক্টর অপরাজিত আছেন ৭ রানে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ এপ্রিল ২০২৩,/রাত ৯:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit