মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

ক্ষমতায় থাকতে আ.লীগ দেশে দেশে ধরনা দিচ্ছে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ১২২ Time View

ডেস্ক নিউজ : জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার জন্য দেশে দেশে ধরনা দিচ্ছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়ে যতই দেশে দেশে ঘুরে বেড়ান যতই ধরনা দেন কোনো লাভ হবে না, পরাজিত হতে হবে। আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় যুব স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের উদ্দেশ করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এ সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, রাজনীতিকভাবে পরাজিত হয়ে গেছে। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে রাজনৈতিকভাবে পরাজিত হয়ে তারা আজকে বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে। জনগণকে নিয়ে যে রাজনীতি হতে পারে সেটা তারা বিশ্বাস করে না। তিনি বলেন, ভাষা আন্দোলনে বাংলাদেশের মানুষ জয়ী হয়েছে, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মানুষ জয়ী হয়েছে, স্বৈরাচার সরকারকে বিদায় করার সময় বাংলাদেশের মানুষ জয়ী হয়েছে। বাংলাদেশের মানুষ যখন সিদ্ধান্ত নেয়, রাজনৈতিকভাবে অবস্থান নেয় তাদের বিরুদ্ধে কোনো শক্তি লড়ে জিততে পারবে না।

খসরু বলেন, আজকের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে আন্দোলনে ডাক দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়ায় তারেক রহমানের নেতৃত্বেৃ মানুষ আজ জেগে উঠেছে। এখানে সমস্ত দেশের মানুষের সম্পৃক্ত রয়েছে, সকলের অংশগ্রহণ রয়েছে, তাদের (সরকার) ভয়টাই সেখানে। আজকে যাদের ব্যবহার করে ক্ষমতায় থাকতে চাচ্ছে তাদের দ্বিতীয়বার ভাবতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, বিদেশি স্যাংশন নয়, দেশের মানুষই স্যাংশন দেবে। দেশের মানুষ কিন্তু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ভোট চুরির সাথে কারা জড়িত ছিল, আগামী দিনে কারা কারা জড়িত হতে যাচ্ছে বাংলাদেশের মানুষ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। একজন একজন করে পর্যবেক্ষণ করছে।

আয়োজক সংগঠনের সভাপতি মো. আখতারুল আলম ফারুকের সভাপতিত্বে এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলেমা রহমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ বক্তব্য রাখেন।

 

 

কিউএনবি/আয়শা/২৭ এপ্রিল ২০২৩,/রাত ৮:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit