মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

দেশকে মগের মুল্লুকে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ১২৫ Time View

ডেস্ক নিউজ : ঈদুল ফিতরের আগে ও পরে সারাদেশের বিভিন্ন জেলায় বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশের সার্বিক অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, বাংলাদেশ নামক স্বাধীন-সার্বভৌম দেশটি এখন মগের মুল্লুকে পরিণত হয়েছে।’নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল এবং উপজেলা ছাত্রদলের সভাপতি মাসুম বিল্লাহকে গ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘কর্তৃত্ববাদী সরকার বুঝতে পেরেছে যে তাদের আয়ুষ্কাল ফুরিয়ে এসেছে। আর এ কারণেই তারা এখন বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের মরণকামড় দিতে বেপরোয়া হয়ে উঠেছে। গ্রেপ্তার নেতারা সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তবে বিএনপি নেতাকর্মীদের ওপর ভোটারবিহীন আওয়ামী সরকারের নির্যাতন-নিপীড়ন যত বাড়বে, প্রতিবাদের ঝড়ের গতি ততই তীব্র হবে।’

তিনি বলেন, ‘দেশের মানুষ যখন গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা, তখন বর্বর ফ্যাসিস্ট সরকার নির্বিচারে বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষকে মামলা, হামলা, গ্রেপ্তার, রিমান্ডে নিয়ে অমানসিক নির্যাতন ও কারাবন্দি করা অব্যাহত রেখেছে। দেশব্যাপী নেতা-কর্মীদের বাড়িতে তল্লাশির নামে হয়রানি করা হচ্ছে। বর্তমান শাসকগোষ্ঠী দেশকে বিরোধী দলশূন্য করে নিজেদের একচ্ছত্র শাসন দীর্ঘায়িত করার গভীর চক্রান্তে লিপ্ত।’

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় বৃহত্তম রাজনৈতিক দল। এই দলটিকে ধ্বংস করে দেশে এক ব্যক্তির শাসন কায়েম করতেই বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীকে কারারুদ্ধ করার মাধ্যমে লক্ষ্য বাস্তবায়নে নিরন্তর অপচেষ্টা চালানো হচ্ছে।’বিবৃতিতে অবিলম্বে গ্রেপ্তারদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তাদের নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান মির্জা ফখরুল।

 

 

কিউএনবি/আয়শা/২৭ এপ্রিল ২০২৩,/রাত ৮:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit