বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

গত অ্যাশেজ ‘সত্যিকারের অ্যাশেজ’ ছিল না: ব্রড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ৯৬ Time View

স্পোর্টস ডেস্ক : আগামী ১৬ জুন থেকে এজবাস্টন টেস্ট দিয়ে শুরু হবে এবারের অ্যাশেজ। যথারীতি আগে থেকেই শুরু হয়ে গেছে কথার লড়াই। ইংলিশ পেস তারকা স্টুয়ার্ট ব্রড তো গত অ্যাশেজকে গোনায় ধরতে রাজি নন। অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত ওই সিরিজ ৪-০ ব্যবধানে হেরেছিল ইংল্যান্ড। সিডনি টেস্টে বৃষ্টি না এলে ধোলাই হতে হতো। ব্রডের দাবি, ওই সিরিজে খেলার উপযুক্ত পরিবেশই ছিল না।

ডেইলি মেইলকে দেওয়া সাক্ষাৎকারে ইংল্যান্ডের এই পেস মহাতারকা বলেছেন, ‘গত অ্যাশেজ সিরিজের চেয়ে কঠিন কিছু আর ছিল না। তবে সত্যি বলতে, আমার ভাবনায় আমি এটিকে সত্যিকারের অ্যাশেজের কাতারে রাখি না। অ্যাশেজের মানে হলো অনেক আবেগ নিয়ে অভিজাত এক লড়াই, যেখানে ক্রিকেটাররা নিজেদের খেলার চূড়ায় থাকবে। কিন্তু ওই সিরিজে কোভিডের নানা বাধ্যবাধকতার কারণে উঁচু মানের পারফরম্যান্সের সুযোগ ছিল না। ট্রেনিংয়ের সুযোগ-সুবিধা, ভ্রমণ, সামাজিকতার সুযোগ না থাকা, সব মিলিয়ে কঠিন ছিল। আমি এটিকে খালি সিরিজ হিসেবেই বাতিল করে দিয়েছি।’

আসন্ন অ্যাশেজ নিয়ে অজিদের হুমকি দিতেও ভোলেননি ৫৭৬টি টেস্ট উইকেটের মালিক ব্রড, ‘ওদের বোলাররা কিভাবে আমাদের ব্যাটারদের সামলায় সেটা দেখতে আমি মুখিয়ে আছি। আমাদের বোলিং আক্রমণের সামনে ওদের ব্যাটাররা কিভাবে ধীরস্থির থাকে, সেটিও হবে কৌতূহল জাগানিয়া। কারণ আমরা এখন এতটা আগ্রাসী ক্রিকেট খেলি। আমরা যখন এরকম ঘরানায় খেলব, তখন কি তারা নিজেদের ঘরানাতেই অটুট থাকবে? এটা তাদের জন্য বড় একটি পরীক্ষা হবে। আমার মনে হয়, অস্ট্রেলিয়া যদি আমাদের মতো খেলে আমাদেরকে জবাব দিতে চায়, তাহলে দারুণ হবে।’

 

 

কিউএনবি/আয়শা/২৭ এপ্রিল ২০২৩,/রাত ৮:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit