বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

জমে থাকা মামলা দ্রুত নিষ্পত্তির আহ্বান রাষ্ট্রপতির

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ৯৮ Time View

ডেস্ক নিউজ : ২৮ এপ্রিল (শুক্রবার) ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দেয়া এক বাণীতে এ কথা বলেন তিনি।  রাষ্ট্রপতি বলেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ দেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে তিনি ১৯৭২ সালে সংবিধান প্রণয়নের মাধ্যমে শক্তিশালী বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন।

বাংলাদেশের সংবিধানের ২৭ নং অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে, ‘আইনের দৃষ্টিতে সকলেই সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। এ অধিকারকে বাস্তব রূপ দেয়ার লক্ষ্যে ‘জাতীয় আইনগত সহায়তা প্রদান আইন ২০০০’ প্রণয়ন করা হয়েছে। অসচ্ছল ও দরিদ্র মানুষকে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদানের এই কার্যক্রম বঙ্গবন্ধুর অনন্য সাংবিধানিক ভাবনারই প্রতিফলন।’

অসচ্ছলতা, অজ্ঞতা ও নানাবিধ আর্থ-সামাজিক প্রতিকূলতার কারণে দেশের গরিব-দুঃখী ও সহায়-সম্বলহীন জনগণ অনেক ক্ষেত্রে আইনের আশ্রয় লাভের অধিকার থেকে বঞ্চিত হন। ‘জাতীয় আইনগত সহায়তা প্রদান আইন ২০০০’ এর মাধ্যমে সমাজের হতদরিদ্র ও অসচ্ছল জনগোষ্ঠী বর্তমানে সরকারি খরচে আইনগত সহায়তা পাচ্ছে যা বিচার ব্যবস্থায় সকলের অভিগম্যতা নিশ্চিত করছে, যোগ করেন রাষ্ট্রপতি।

‘জাতীয় আইনগত সহায়তা দিবসে’ সমাজে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাই নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

 

 

কিউএনবি/আয়শা/২৭ এপ্রিল ২০২৩,/রাত ৮:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit