আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রভাবশালী ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আব্বাস আলি সোলেইমানিকে (৭৫) গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) রাজধানী তেহরানের পাশের প্রদেশ মাজানদারানের বাবলসারের একটি ব্যাংকের ভেতর তাকে গুলি করে হত্যা করা হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা বিবিসি নিউজ।
এদিকে সিসিটিভির ফুটেজের বরাতে বিবিসি জানায়, আব্বাস আলী সোলাইমানিকে ঠান্ডা মাথায় পেছন থেকে গুলি করেছেন ব্যাংকের গার্ড নিজেই। গুলি করার পরপরই সোলাইমানির মাথায় থাকা টারবাইনটি পড়ে যায় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। কেন এবং কী কারণে ঠান্ডা মাথায় সাবেক এই শিয়া নেতাকে হত্যা করা হলো সেটির কারণ খুঁজে বের করতে পারেনি পুলিশ।
৭৭ বছর বয়সী সোলেমানি ৭৭ সদস্যবিশিষ্ট অ্যাসেম্বলি অব এক্সপার্টে থাকা ছাড়াও সিস্তান ও বালুচিস্তান প্রদেশে আয়াতুল্লাহ আল খামেনির ব্যক্তিগত প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন।
কিউএনবি/আয়শা/২৭ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:৪৮