ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেল ৫টা ২৫ মিনিটের দিকে হঠাৎ দমকা হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানো, বজ্রপাত ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বোচ্চ ৭৪ কিলোমিটার এবং আগারগাঁওয়ে ৬০ কিলোমিটার ঝড়ের গতিবেগ রেকর্ড করা হয়েছে। এদিকে, বৃহস্পতিবার দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের ১৪ অঞ্চলে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্র বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
কিউএনবি/আয়শা/২৭ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:৩৫