বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ ইস্যুতে ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের গাবতলী হাটে গরুর দামে ধস, অবিক্রিত পশু নিয়ে বিপাকে ব্যাপারীরা জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা কেনিয়ায় স্কুলে অগ্নিকাণ্ডে অন্তত ১৬ শিক্ষার্থী নিহত, আহত ৭৪ আদ্‌-দ্বীনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী ঈদের দিন গোপালগঞ্জের সড়কে ঝরল ৫ প্রাণ কারাগারে ঈদ: নতুন পাঞ্জাবিতে সাবেক মন্ত্রী-এমপিরা, থাকছে গরু-খাসি-রোস্ট ৬ দিনে যমুনা সেতুতে ২০ কোটি ৪১ লাখ টাকা টোল আদায় ইউক্রেন যুদ্ধে ৫ লাখ রুশ সেনা নিহত

ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর পুরান ঢাকার বংশালে বাসার ছাদ থেকে পড়ে কাজী শাহনাজ (৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ভোরে বংশালের গাঙ্গুলী লেন এলাকায় পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে গেলে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে মশিউর রহমান বলেন, ভোরে ছাদে হাঁটার সময় আমার মা অসাবধানতাবশত নিচে পড়ে যান। তাকে ঢামেকের জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, কাজী শাহনাজ নামে ওই নারীর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

কিউএনবি/অনিমা/২৭ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit