শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

ফুলবাড়ীতে জমি-জমার বিরোধকে কেন্দ্র করে পরিবারের লোকজনকে প্রতিপক্ষের মারপিট 

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ১৭০ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী পৌরসভার পশ্চিম গৌরীপাড়া গ্রামে জমি জমার বিরোধকে কেন্দ্র করে পরিবারের লোকজনকে প্রতিপক্ষের মারপিট। থানায় অভিযোগ। গত ২৬ এপ্রিল ২০২৩ ইং তারিখে ফুলবাড়ী উপজেলার পৌরসভার ৪নং ওয়ার্ডের মৃত ফজলে রহমানের পুত্র মোঃ গোলাম মোস্তফা (৫২) এর ফুলবাড়ী থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৬/০৪/২০২৩ ইং তারিখে সকাল সাড়ে ১১টায় পশ্চিম গৌরীপাড়া গ্রামে মোঃ গোলাম মোস্তফার বাড়িতে পার্বতীপুর উপজেলার ৯নং হামিদপুর ইউপির জব্বরপাড়া গ্রামের মৃত ফজলে রহমানের পুত্র মোঃ মোরশুদ (৪০) পূর্ব শত্রুতার জের ধরে মোঃ গোলাম মোস্তফার বাড়িতে ঢুকে বাড়ি দখল করার চেষ্টা করেন। বাড়ি দখল করতে না পেরে বাড়ি ভাংচুর ও বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে এবং পরিবারের লোকজনকে মারপিট করে এবং ভয়ভীতি দেখায়। এই ঘটনায় মোঃ গোলাম মোস্তফা ২ জনকে আসামি করে ফুলবাড়ী থানায় গত ২৬/০৪/২০২৩ ইং তারিখে বাদি হয়ে অভিযোগ করে।

ফুলবাড়ী থানার পুলিশ অভিযোগ গ্রহণ করে তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান। এই দিকে মোঃ গোলাম মোস্তফা প্রতিপক্ষ মোঃ মোরশুদ এর ভয়ে বাড়িতে থাকতে পারছেন না বলে অভিযোগ করেন। কারণ যে কোন মুহুর্তে বাড়িতে দলবল নিয়ে হামলা করতে পারে। এ ব্যাপারে মোঃ গোলাম মোস্তফা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

কিউএনবি/অনিমা/২৭ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit