শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

অবসাদ বাড়িয়ে দিতে পারে ‘ফ্রেঞ্চ ফ্রাই’: গবেষণা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ১৬০ Time View

লাইফস্টাইল ডেস্ক : চিনের হ্যাংঝাউ প্রদেশের একদল গবেষক জানাচ্ছেন, যেকোনো ভাজা খাবার, বিশেষ করে আলুভাজার সঙ্গে নাকি মানসিক চাপ, অবসাদের যোগ রয়েছে। আমেরিকার ‘প্রসিডিং অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস’-এ এই তথ্য প্রকাশিত হয়েছে।

গবেষণা থেকে জানা গেছে, যারা এ ধরনের ভাজা খাবার খেতে ভালোবাসেন, তাদের মধ্যে ১২ শতাংশই উদ্বেগজনিত সমস্যায় ভোগেন এবং সাত শতাংশই তলিয়ে যান অবসাদের গভীরে। এ ছাড়াও ভাজা খাবার খেলে স্থূলতা, উচ্চ রক্তচাপের মতো সমস্যাও বাড়তে থাকে।

১১ বছর ধরে দেড় লক্ষ মানুষের ওপর চলা সমীক্ষায় দেখা গেছে, প্রথম দু-বছরের মধ্যে এ ধরনের ভাজা খাবার খেতে অভ্যস্ত প্রায় নয় হাজার মানুষ উদ্বেগ এবং প্রায় ১৩ হাজার মানুষ অবসাদের শিকার। যদিও এ বিষয়ে নিশ্চিত হতে আরও গবেষণা প্রয়োজন বলে জানিয়েছেন গবেষকরা। 

 

 

কিউএনবি/আয়শা/২৬ এপ্রিল ২০২৩,/রাত ৯:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit