বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন

গোপালপুর পৌর মেয়রের নামে ফেক আইডি খোলার অপরাধে যুবকের জেল-জরিমানা

মোঃ মাজহারুল ইসলাম লালপুর (নাটোর) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ১৯১ Time View

মোঃ মাজহারুল ইসলাম লালপুর (নাটোর) প্রতিনিধি : গোপালপুর পৌরসভার মেয়র ও গোপালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রোকসানা মোর্ত্তুজা লিলির নামে ফেক  ফেসবুক আইডি খোলায় ২০২০ সালে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় শাহাবুল ইসলাম (২৭) নামে এক যুবকের ২ বছরের কারাদন্ড ও ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালত। বুধবার (২৬ এপ্রিল) আদালত এই রায় ঘোষণা করেন।

শাহাবুল ইসলাম উপজেলার কেশবপুর গ্রামের বজলুর রহমানের ছেলে। মামলার সূত্রে জানা যায়, গত ২০২০ সালের ২৯ জুন দন্ডাদেশ প্রাপ্ত শাহাবুল ইসলাম গোপালপুর পৌরসভার মেয়র ও গোপালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রোকসানা মোর্ত্তুজা লিলির নামে ফেক ফেসবুক আইডি খুলে অশ্লীল কথাবার্তা এবং ছবি ব্যবহার করে বাদীকে হেয় প্রতিপন্ন করে। এঘটনায় রোকসানা মোর্ত্তুজা লিলি নিজে বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করলে আদালত উক্ত রায় ঘোষনা করেন। 

 

 

কিউএনবি/আয়শা/২৬ এপ্রিল ২০২৩,/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit