রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার?

৯০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ!

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ২৪৩ Time View

ডেস্ক নিউজ : টাঙ্গাইলের কালিহাতীতে ৯০ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে পলাশ (২৬) নামে এক যুবকের বিরুদ্ধে। পাশাপাশি বৃদ্ধাকে ধর্ষণের পর দাঁত ভেঙে ফেলার অভিযোগও উঠেছে পলাশের বিরুদ্ধে।

মঙ্গলবার সকালে গুরুতর আহতাবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত ৩টার দিকে এলেঙ্গা থেকে অভিযুক্ত পলাশকে পুলিশ গ্রেফতার করেছে।

এ ঘটনায় মঙ্গলবার রাতে কালিহাতী থানায় বৃদ্ধার ছেলে বাদী হয়ে কদিম হামজানী গ্রামের শরিফ উদ্দিনের ছেলে পলাশকে অভিযুক্ত করে মামলা করেছেন। 

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের কনসালট্যান্ট ডা. সালমা জাহান জানান, ওই নারীর ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে। বর্তমানে ওই নারীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

ভুক্তভোগীর পুত্রবধূ জানান, ঘটনার দিন নিজের ঘরে ঘুমিয়েছিলেন তার শাশুড়ি। বাড়ির একটি ঘরে একাই ঘুমাতেন তিনি। তার তিন ছেলে আলাদা আলাদা ঘরে স্ত্রী-সন্তান নিয়ে থাকেন। একপর্যায়ে শাশুড়ির গোঙানির শব্দ পেয়ে পাশের ঘর থেকে তিনি এসে দেখেন দরজা বাইরে থেকে আটকানো। তখন তিনি চোর আসছে বলে চিৎকার করেন। 

তিনি অভিযোগ করেন, ঘটনার দিন গভীর রাতে পলাশ আমার শাশুড়ির ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় তাকে ধর্ষণ করেছে। এতে তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে কিল-ঘুষি দিয়ে তার একটি দাঁত ভেঙে ফেলে অভিযুক্ত পলাশ। পরে শাশুড়ির ঘরে গিয়ে তাকে খাটের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

উপজেলার দশকিয়া ইউনিয়নের চেয়ারমান এমএ মালেক ভূঁইয়া বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক ও নিন্দনীয়। সে মাদকাসক্ত হয়ে তাকে ধর্ষণ করেছে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান বলেন, এ ঘটনায় বৃদ্ধার ছেলে থানায় মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

কিউএনবি/অনিমা/২৬ এপ্রিল ২০২৩,/দুপুর ১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit