বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

এখনো ঢাকায় ফেরেননি ৮২ লাখ সিমধারী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ১৮৩ Time View

ডেস্ক নিউজ : এবারের ঈদে টানা পাঁচ দিনের ছুটি শেষে সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খুলেছে সোমবার (২৪ এপ্রিল)। এই কয়দিনে নাড়ির টানে ঢাকা ছেড়েছিলেন ১ কোটি ২৩ লাখ সিম ব্যবহারকারী। তবে ছুটি শেষে ফিরেছেন ৪১ লাখ সিমধারী। ফলে ৮২ লাখের মতো সিম ব্যবহারকারী এখনো রাজধানীর বাইরে রয়েছেন।

মঙ্গলবার ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার তার ফেসবুক পেজে মোবাইল সিম স্থানান্তরের এ তথ্য জানিয়েছেন। এরমধ্য দিয়ে এবারের ঈদে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের সংখ্যার একটি ধারণা পাওয়া যায়। যদিও ১ কোটি ২৩ লাখ সিম ঢাকা ছেড়ে যাওয়ার অর্থ এই নয় যে এই সংখ্যক মানুষ ঢাকা ছেড়েছে। কারণ একাধিক সিম ব্যবহারকারীও রয়েছেন আবার অপ্রাপ্তবয়স্করাও রয়েছে, যাদের সিম নেই।

গত শনিবার সারা দেশে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়। ঈদ করতে বিপুল সংখ্যক মানুষ বরাবরই রাজধানী ছাড়েন।

এবার ঈদের ছুটি মূলত ১৯ এপ্রিল থেকে শুরু হয়েছিল। সেদিন থেকেই মন্ত্রী ঢাকা ছেড়ে যাওয়ার মোবাইল সিমের হিসাব দিয়েছেন। তার দেওয়া হিসাব অনুযায়ী, ঈদের আগে থেকে শুরু করে ঈদের পর সোমবার পর্যন্ত সাত দিনে ১ কোটি ২৩ লাখ ২৮ হাজার ৩৯৫ মোবাইল সিম ঢাকা ছেড়েছে। এরমধ্যে ঈদের আগের দিন সবচেয়ে বেশি মোবাইল সিম ঢাকা ছেড়েছে- এমনটাই মন্ত্রী দেওয়া তথ্যে দেখা গেছে। 

তবে ছুটি শেষে সোমবার ঢাকায় ফেরেননি সবাই। মন্ত্রীর তথ্য বলছে, ঈদের পর সোমবার পর্যন্ত ঢাকায় ফিরেছেন ৪১ লাখ ৬১ হাজারের বেশি সিমধারী। যদিও ঈদের আগেও ঢাকার বাইরে থেকে মোবাইল সিম ঢাকায় আসছিল। 

এবার মোবাইল সিম গমনাগমনের সংখ্যাটা প্রায় অর্ধেকের মতো। কেননা, গত বছরের মে মাসে ঈদে ঢাকার বাইরে গিয়েছিল ৭২ লাখ ৫ হাজারের বেশি সিমকার্ড। পরিসংখ্যান বলছে, ছুটিতে ঈদের আগের দিন ২১ এপ্রিল ঢাকা ছেড়েছেন সর্বোচ্চ ৩১ লাখ ৯৭ হাজার ৪০৮টি সিম। ঢাকা ছাড়ায় শীর্ষে ছিলেন গ্রামীণ ফোন সিম ব্যবহারকারীরা। এই সময়ে ঢাকা ছেড়েছে এ অপারেটরের ৩৮ লাখ ৪০ হাজার ৪১৪টি সিম। এছাড়াও বাংলা লিংকের ৩৫ লাখ ৮৭ হাজার ৫৪, রবির ২৬ লাখ ৪ হাজার ৩৯৮ এবং রাষ্ট্রায়ত্ত টেলিটকের ১ লাখ ২৭ হাজার ৯২০টি সিম ঢাকা ত্যাগ।

কিউএনবি/অনিমা/২৫ এপ্রিল ২০২৩,/রাত ৯:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit