বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

নেইমারকে পেতে এবার উঠেপড়ে লেগেছে ইংল্যান্ডের দুই জায়ান্ট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ১২৫ Time View

স্পোর্টস ডেস্ক : নেইমারকে আগে থেকেই পছন্দের তালিকায় রেখেছিলেন চেলসির মালিক টড বোয়েলি। তবে এবার আল খেলাইফি নেইমারকে বিক্রির ঘোষণা দেয়ার পর আবারও তার প্রতি আগ্রহ দেখিয়েছে চেলসি। এরই মধ্যে বেশকিছু সংবাদমাধ্যমে গুঞ্জন উঠেছে, নাসের আল খেলাইফির সঙ্গে কথাও কিনা বলেছেন বোয়েলি। তার সঙ্গে সাক্ষাৎ করে নেইমারের বিক্রির অপশন জানতে চেয়েছেন।

এদিকে শুধু চেলসিই নয়, আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও নেইমারকে কিনতে চাইছে। ফ্রান্সের সংবাদ মাধ্যম ফুট মারকেতো দাবি করেছে, নেইমার পরিস্থিতির ওপর ক’মাস ধরেই চোখ রাখছে রেড ডেভিলসরা। জানুয়ারির দলবদলের সময়ও নাকি নেইমারের বিষয়ে খোঁজ খবর নিয়েছিল প্রিমিয়ার লিগের ধনী এই ক্লাবটি।

তবে তখন ম্যানচেস্টার ইউনাইটেড কেনা-বেচা নিয়ে বেশ জটিল অবস্থায় পড়েছিল  গ্লাজের ফ্যামিলি। যার কারণে তখন নেইমারকে কিনতে পারেনি তারা। তবে এবার আবারও আগ্রহ দেখিয়ে ইংলিশ লিগের সবচেয়ে সফল দলটি।
মৌসুমের শুরুর সময়ও নেইমারকে বিক্রির গুঞ্জন উঠেছিল। তবে শেষ পর্যন্ত কেউ তার প্রতি আগ্রহ না দেখায় শেষ পর্যন্ত পিএসজিতেই রয়ে যান নেইমার।

তবে বড় ম্যাচের আগে ইনজুরিতে পড়ায়, এবার তাকে বিক্রির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন ক্লাবটির সভাপতি। নেইমারের সঙ্গে পিএসজির চুক্তি শেষ হয়ে ২০২৭ সালে। এদিকে গোড়ালির ইনজুরিতে পরে চলতি মৌসুম থেকে ছিটকে গেছে নেইমার। ইনজুরিতে পড়ার আগে নেইমার পিএসজির হয়ে চলতি মৌসুমে ২৯ ম্যাচে করেছিলেন ১৯ গোল। বেশ দারুণ ছন্দেই ছিলেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২৫ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৬:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit