শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

সিলেট হচ্ছে ধর্মীয় সম্প্রতির অন্যন্য উদাহরণ:আনোয়ারুজ্জামান চৌধুরী

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ২০৫ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সিলেট হচ্ছে ধর্মীয় সম্প্রতির অন্যন্য উদাহরণ।এই অঞ্চলের মানুষ নিজ নিজ ধর্মের উৎসব পালন করতে পারেন নির্বিঘ্নে।সরকার প্রতিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য কাজ করে যাচ্ছে। কোনো কাজ বা কোনো কিছু করতে হলে তার জন্য অনুশীলন প্রয়োজন।সিলেটে অনেক মণিপুরী রয়েছেন। মণিপুরি নৃত্য এখন সিলেটের ঐতিহ্য। এটিকে ছড়িয়ে দিতে কর্মশালার বিকল্প নেই। কার্মশালার মাধ্যমে মণিপুরি নৃত্য আরও বিকাশিত হবে।

তিনি রোববার (২৩এপ্রিল) দিবগত রাত ১টার দিকে রাজর্ষি ভাগ্যচন্দ্র কালচারাল ফাউন্ডেশন,মণিপুর-ভারত ও বাংলাদশের একাডেমী ফর মণিপুরী কালচার অ্যান্ড আর্টস (এমকা) সিলেট’র যৌথ আয়োজিত দশ দিন ব্যাপী কর্মশালার শেষ দিনে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমকা, সিলেটের সভাপতি অ. দিগেন সিংহ। এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আহমদসহ নেতৃবৃন্দ।


জানা যায়, শুভ অক্ষয়া তৃতীয়ার তিথিতে ১৩৩তম খোংজোম দিবস উপলক্ষে রোববার সকাল সাড়ে ৯টা থেকে তর্পণসহ অপরাপর ধর্মীয় আচার-অনুষ্ঠানাদিকল্পে মণিপুর রাজ্যের সর্বশেষ স্বাধীনতা যুদ্ধে খোংজোম নদীর তীরে মেজর পাওনা ব্রজবাশিসহ বীর শহিদদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং সকাল সাড়ে ১১টায় মণিপুরি রাজবাড়ির শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মণ্ডপে ‘ইন্দো-বাংলা বসন্তরাস উৎসব-২০২৩’ ও ১৩৩তম খোংজোম্ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এমকা, সিলেট ও আর.বি.সি.এফ.এম এর পক্ষ থেকে অতিথিবৃন্দকে উত্তরীয় দিয়ে বরণের পর সম্মাননা স্মারক ও উৎসব স্মারক ব্যাচ প্রদান করেন এমকা’র সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্যরা।

 

 

কিউএনবি/আয়শা/২৫ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit