রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

এসএসসি পরীক্ষা কোন সিলেবাসে হবে, জানালেন শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ১১৭ Time View

ডেসক্ নিউজ : কোভিড-১৯ অতিমারির কারণে গত দুই বছর ধরে সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। তবে চলতি বছরের পরীক্ষার জন্য পুনঃবিন্যাসকৃত‌ সিলেবাস প্রকাশ করেছে এনসিটিবি। আর সময়সূচি ঘোষণা করে বোর্ড। সময়সূচি অনুযায়ী ৩০ এপ্রিল শুরু হচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা।

আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা প্রস্তুতি নিয়ে মঙ্গলবার (২৫ এপ্রিল) সংবাদ সম্মেলনে আসেন শিক্ষামন্ত্রী ডা দীপু মনি। জানান, গত বছরের তুলনায় ৫০ হাজার ২৯৫ জন বেড়ে এবার পরীক্ষার্থী ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন। কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা যথাক্রমে বেড়ে হয়েছে ৩ হাজার ৮১০ এবং ২৯ হাজার ৭৯৮টি।

মন্ত্রী জানান, চলতি বছর সিলেবাস পুনঃবিন্যাসকৃত‌ হলেও সব বিষয়ে ৩ ঘণ্টায় ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরু হবে সকাল ১০টায় এবং শেষ হবে দুপুর ১টায়। পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে।
 
এবার ২৬ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ থাকবে জানিয়ে মন্ত্রী বলেন, প্রশ্নফাঁসের অপচেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। মন্ত্রী বলেন, কেন্দ্র সচিব ছবি তোলা ও ইন্টারনেট ব্যবহারের সুবিধাবিহীন একটি সাধারণ (ফিচার) ফোন ব্যবহার করতে পারবেন। কেন্দ্র সচিব ব্যতীত পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন বা অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না। অননুমোদিত ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্রেজারি-থানা থেকে প্রশ্নপত্র গ্রহণ করা ও পরিবহন কাজে নিয়োজিত কর্মকর্তা, শিক্ষক ও কর্মচারীরা কোনো ফোন ব্যবহার করতে পারবেন না এবং প্রশ্নপত্র বহন কাজে কালো কাঁচযুক্ত মাইক্রোবাস বা এমন কোনো যানবাহন ব্যবহার করা যাবে না। 
এছাড়া ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা পুনঃবিন্যাসকৃত‌ নাকি পুরো সিলেবাসে হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি জানিয়ে মন্ত্রী বলেন, আগামী বছরে এসএসসি ও এইচএসসি পরীক্ষা যথা সময়ে নেয়া চেষ্টা চলছে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit