বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

পাকিস্তানের ক্ষমতা সামরিক বাহিনীর হাতে চলে যেতে পারে, আশঙ্কা সাবেক প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ১৫৮ Time View

আন্তর্জাতিক ডেসক্ : পাকিস্তানের  সাবেক প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসির আশঙ্কা, চলমান সংকটের দ্রুত সমাধান না হলে দেশে সামরিক শাসন ফেরার সম্ভাবনা আছে। স্থানীয় জনপ্রিয় গণমাধ্যম ডন নিউজের স্পটলাইট শোতে অংশনিয়ে সাবেক প্রধানমন্ত্রী বলেন, অতীতে দেশের এর চেয়েও কম খারাপ পরিস্থিতিতে সামরিক বাহিনী হস্তক্ষেপ করেছিল। সংকট সমাধানে তিনি অবিলম্বে বিভিন্ন পক্ষের মধ্যে সংলাপ শুরুর আহ্বান জানিয়েছেন।

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) এই বলেছেন, দেশের বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর মধ্যে সংঘাত দেখা দিলে, রাজনৈতিক নেতৃত্ব এগিয়ে যাওয়ার পথ নির্ধারণ করতে অক্ষম হলে, সবসময়ই মার্শাল ল ফেরার একটি সম্ভাবনা থাকে। তিনি বলেন, পাকিস্তানে একই রকম পরিস্থিতিতে দীর্ঘ সামরিক শাসনের নজির আছে। আমি বলব পাকিস্তান এর আগে কখনই এমন গুরুতর অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতির মুখোমুখি হয়নি। বর্তমানের চেয়েও অনেক কম খারাপ পরিস্থিতিতে সামরিক বাহিনী ক্ষমতা দখলে নিয়েছে।

তবে পিএমএল-এনের এই নেতা মনে করছেন, পাকিস্তানের সামরিক বাহিনী মার্শাল ল জারির মতো পদক্ষেপের বিষয়ে বিবেচনা করছে না। তিনি বলেন, আমি মনে করি না যে, তারা এটি বিবেচনা করছে। কিন্তু তাদের সামনে যখন বিকল্প থাকে না, তখন তাদের মুখে ক্ষমতা দখলের বাক্য শোনা যায়। সেনাবাহিনী ক্ষমতা দখল করলে দেশের পরিস্থিতি আরও খারাপ হবে মন্তব্য করে আব্বাসি বলেন, রাজনৈতিক ব্যবধান দূর করাই এগিয়ে যাওয়ার একমাত্র উপায়। কিন্তু রাজনৈতিক দলগুলো ১২ মাস ধরে সরকারে থাকা সত্ত্বেও তারা এখন পর্যন্ত কোনো ধরনের সফলতা দেখাতে পারেনি। এটা সত্যিই গভীর সংকট। এর দৃশ্যমান পর্যায় হলো অর্থনৈতিক সংকট।

পাকিস্তানের রাজনীতির অন্যতম তিন প্রধান ব্যক্তিত্ব পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খান, পিএমএল-এন নেতা নওয়াজ শরিফ এবং সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের মাঝে শিগগিরই সংলাপ শুরু করা উচিত বলে মন্তব্য করেছেন আব্বাসি।

 

 

কিউএনবি/আয়শা/২৫ এপ্রিল ২০২৩,/বিকাল ৫:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit