বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

নিখোঁজ সাকিবার সন্ধান চায় বাবা-মা

মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ৯৯ Time View
মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি : সাকিবা খাতুন নামের ১৬ বছরের এক বুদ্ধি প্রতিবন্ধী যুবতী আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের গোরাট এলাকা থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছে না। ২৩ এপ্রিল রোববার দুপুর অনুমান ২.৩০টার পর থেকে সে নিখোঁজ হয়। সাকিবা খাতুনের গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, মুখমণ্ডল গোলাকার। নিখোঁজ হওয়ার সময় তার পরণে ছিল বেগুনি  রঙের স্যালোয়ার কামিজ, ওড়না, পায়ে স্যান্ডেল। নিখোঁজ সাকিবা একজন বুদ্ধি প্রতিবন্ধী, সে নিজের ঠিকানা বলতে পারেনা। এ ঘটনায় ২৪ এপ্রিল  আশুলিয়া  থানায় একটি সাধারণ ডায়েরি (নম্বর ১৮৬৮) করা হয়েছে। 
সাকিবার বাবা ধন মিয়া বলেন, সাকিবা রোববার দুপুরের দিকে কাউকে কিছু না বলে ঘর থেকে বের হয়ে যায়। আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করা হয়েছে। কিন্তু তাকে এখনও খুঁজে পাওয়া যায়নি। কেউ সাকিবার সন্ধান পেলে অনুগ্রহপূর্বক যোগাযোগ করতে বিনীত অনুরোধ করেছেন তার বাবা ধন মিয়া ।
মুঠোফোনে যোগাযোগ: সাকিবার বাবা ধন মিয়া:০১৭৩৮৭৪৩৯৪৫, এস আই আবুল হাসান (আশুলিয়া থানা) ০১৭১১৪৪১০৪২। স্থায়ী ঠিকানা: সাং- দুগনই, থানা- ধর্মপাশা, জেলা-সুনামগঞ্জ। বর্তমান ঠিকানা: গ্রাম- গোরাট, ইউনিয়ন- ইয়ারপুর, থানা- আশুলিয়া, জেলা ঢাকা এলাকার মোঃ মোতালেব এর বাড়ির ভাড়াটিয়া।

 

 

কিউএনবি/আয়শা/২৫ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit