রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত আহত -২ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় নাজীম উদ্দীন আলমকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা পেনাল্টি পেলে কী হয়ে যায় আর্জেন্টিনার? জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা

পেঁয়াজ কাটতে গেলেই চোখে পানি আসে? জেনে নিন সমাধান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ১২৫ Time View

লাইফস্টাইল ডেস্ক : রান্না সুস্বাদু করে তুলতে পেঁয়াজ লাগবেই। তবে কিছু উপায় আছে যেগুলো অনুসরণ করলে পেঁয়াজ কাটার সময় চোখে পানি আসবে না। চলুন জেনে নিই সেগুলো–

রুটি বা চুইংগাম মুখে রাখুন

পেঁয়াজ কাটার সময় মুখে রুটি বা চুইংগাম রাখুন। এটি করলে আপনার চোখ জ্বালা করবে না এবং চোখে পানি আসবে না। তাই পেঁয়াজ কাটার সময় মুখে চুইংগাম রাখতে পারেন, যদি চুইংগাম না থাকে তবে এক টুকরো রুটি মুখে রাখতে পারেন।

কাটার আগে মাইক্রোওয়েভ বা রেফ্রিজারেটরে রাখুন

পেঁয়াজ কাটার আগে রেফ্রিজারেটর বা মাইক্রোওয়েভে কিছুক্ষণ রাখা যেতে পারে। রেফ্রিজারেটরে মাত্র ১৫ মিনিট রাখলে পেঁয়াজে উপস্থিত অ্যাসিড এনজাইমের সংখ্যা কমে যায়। তবে মাইক্রোওয়েভে ৪৫ সেকেন্ড গরম করলে পেঁয়াজের মধ্যে থাকা রাসায়নিক পদার্থ দূর হয়ে যায়। যার ফলে চোখে পানি আসে না।

চশমা পরুন

চশমা চোখে দিয়ে পেঁয়াজ কাটলে চোখে জ্বালা হয় না। তবে পেঁয়াজ কাটার সময় মুখ দিয়ে শ্বাস নিলে, এর এনজাইম আপনার চোখে পড়বে না এবং আপনার চোখ সুরক্ষিত থাকবে।

মোমবাতির সাহায্য নিন

পেঁয়াজ কাটার সময় আপনি কাছাকাছি একটি জ্বলন্ত মোমবাতিও রাখতে পারেন। পেঁয়াজের ঝাঁজ মোমবাতির দিকে চলে যাবে এবং  চোখ জ্বালাপোড়া করবে না।

ভিনেগার ব্যবহার করুন

পেঁয়াজ কাটার সময় চোখে পানি এড়াতে সাদা ভিনেগারও ব্যবহার করা যেতে পারে। এর জন্য ভিনেগার ও লবণের সঙ্গে কিছুটা পানি মিশিয়ে নিন। পেঁয়াজের খোসা ছাড়িয়ে এর সঙ্গে মাখিয়ে নিন। কিছু সময় পর পেঁয়াজ কাটুন, আপনার চোখে আর পানি আসবে না।

সূত্র: নিউজ এইটটিন।

 

 

কিউএনবি/আয়শা/২৫ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit