বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ১৪১ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় বিকেল পৌনে ৫টার দিকে টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী ভিভিআইপি চার্টার্ড ফ্লাইটটি। এর আগে সকাল ৭টা ৫৬ মিনিটে তাকে বহন করা বিমানটি জাপানের উদ্দেশে রওনা হয়। পূর্বনির্ধারিত চার দিনের সরকারি সফরে জাপান যাওয়ার আগে সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নবনির্মিত ভিভিআইপি লাউঞ্জ উদ্বোধন করেন সরকারপ্রধান। এরপর জাপানের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।

সোমবার (২৪ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরের সূচি প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। জাপান সফরে মেট্রোরেলের সমীক্ষা, জাহাজভাঙা শিল্পের আধুনিকায়ন, কৃষি প্রক্রিয়াজাতকরণ আধুনিকায়ন, শিল্পের মানোন্নয়নের অংশীদার এবং শুল্ক খাতের সমন্বয়সহ ৮টি সমঝোতা স্মারক সই হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।
 
আবদুল মোমেন জানান, জাপানি প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন শেখ হাসিনা। সেখানে কৃষি, মেট্রোরেল, আইসিটিসহ কয়েকটি খাত নিয়ে দ্বিপক্ষীয় চুক্তি বা সমঝোতা স্মারক সই হবে। বাংলাদেশ-জাপানের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নিতে বেশ কিছু পদক্ষেপও নেয়া হয়েছে।
 
প্রধানমন্ত্রীর সফর প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, জাপান থেকে আগামী ২৮ এপ্রিল যুক্তরাষ্ট্র সফরে যাবেন প্রধানমন্ত্রী। এরপর আগামী ১ মে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের সদর দফতরে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের পার্টনারশিপ প্রোগামের ৫০ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দেবেন। ২ মে সকালে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। ৪ মে প্রধানমন্ত্রী ওয়াশিংটন ডিসি ত্যাগ করবেন।
 
মোমেন জানান, আগামী ৪ থেকে ৮ মে যুক্তরাজ্য সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৬ মে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে যোগ দিতে শেখ হাসিনা ওয়াশিংটন থেকে লন্ডন যাবেন। সেখানে লন্ডনের একটি হোটেলে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। সফর শেষে আগামী ৯ মে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবারের মতো জাপান সফর করেন ১৯৯৭ সালের জুলাই মাসে। এরপর ২০১০ সালের নভেম্বরে তিনি জাপান সফরে যান। সে সময় তিনি টোকিওতে বাংলাদেশের কেনা নিজস্ব জায়গায় দূতাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
 
শেখ হাসিনা জাপানে তৃতীয়বারের মতো সরকারি সফর করেন ২০১৪ সালের মে মাসে। এরপর ২০১৬ সালের মে মাসে চতুর্থবারের মতো জি-৭-এর ইসেশিমা শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেন তিনি। সবশেষ ২০১৯ সালের মে মাসে জাপানে ‘এশিয়ার ভবিষ্যৎ’ শীর্ষক সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় তিনি নিজস্ব জমিতে দূতাবাস ভবন উদ্বোধন করেন।
 
গত বছরের ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের কথা ছিল। কিন্তু ২৪ নভেম্বর সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ওই সফর স্থগিতের কথা জানানো হয়। সেদিন সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, জাপানের অভ্যন্তরীণ রাজনীতি এবং করোনার সংক্রমণ বৃদ্ধির কারণে প্রধানমন্ত্রীর সফর স্থগিত করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit