বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব

ভারতের জনসংখ্যা চীনকে ছাড়িয়ে যাবে চলতি সপ্তাহে: জাতিসংঘ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ১৩৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চলতি সপ্তাহের শেষের দিকে চীনকে টপকে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে পরিণত হবে ভারত। জাতিসংঘ এ তথ্য জানিয়েছে। নতুন তথ্য বলছে, এপ্রিলের শেষ নাগাদ ভারতের জনসংখ্যা ১৪২ কোটি ৫৭ লাখ ৭৫ হাজার ৮৫০ জনে পৌঁছাবে।

এর আগে জাতিসংঘের অন্য একটি সংস্থা জানিয়েছিল, এই বছরের মাঝামাঝি সময়ে জনসংখ্যার দিক থেকে ভারত চীনকে ছাড়িয়ে যাবে। বিবিসি বলছে, ৭০ বছরের বেশি সময় ধরে এশিয়ার দেশগুলোর জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশের বেশি থাকছে।

এক বিবৃতিতে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিকবিষয়ক বিভাগ (ডিইএসএ) বলেছে, চীন শিগগির বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে তার দীর্ঘকালের মর্যাদা হারাবে। গত সপ্তাহে জাতিসংঘের জনসংখ্যা তহবিল বলেছে যে, ২০২৩ সালের মাঝামাঝি সময়ে ভারতের জনসংখ্যা হবে চীনের চেয়ে ২৯ লাখ বেশি।

১৯৬১ সালের পর প্রথমবারের মতো গত বছর চীনের জন্মহার হ্রাস পেয়েছে। ডিইএসএ বলছে, এই শতাব্দীর শেষের আগে চীনের জনসংখ্যা এক বিলিয়নের নিচে নেমে যেতে পারে। অন্যদিকে ভারতের জনসংখ্যা কয়েক দশক ধরে বাড়তে থাকবে বলে ধারণা করা হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit