বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই এইচএসসির চতুর্থদিনে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ২৩ হাজার ফাঁসি কার্যকরের ৭১ বছর পর রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা! নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন বোচাগঞ্জ দিনাজপুর সড়কে আরসিসি ঢালাই নির্মান কাজ শেষ না হতেই ফাটল, ভেঙ্গে যাচ্ছে ঢালাই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ‘টক্সিক’-এর প্রথম গানেই বিতর্ক আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি মিশরের, কী বলছে ইএফএ? পাঁচ দিক বিবেচনায় রাজধানী ঢাকা বসবাসের অযোগ্য অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, তাদের সঙ্গে আলোচনা মানে সময়ের অপচয়: ট্রাম্প

‘বিশেষ সুযোগেও’ কাঙ্ক্ষিত সাড়া মিলছে না ধর্মপ্রাণদের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ১০৭ Time View

ধর্ম ডেস্ক : মঙ্গলবার (২৫ এপ্রিল) এক দিনের জন্য বিশেষ সুযোগ দেয়া হলেও হজের চূড়ান্ত নিবন্ধনে নেই তেমন আগ্রহ। এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত নতুন নিবন্ধন করেছেন মাত্র ২৫০ জন। ঘাটতি রয়েছে সাত হাজারের বেশি।বিশেষজ্ঞরা বলছেন, প্যাকেজের মূল্য বেশি হওয়ায় এ বছর হজ করতে ইচ্ছুক অনেকেই মুখ ফিরিয়ে নেন। অর্থনৈতিক সংকটের এই সময়ে অন্যান্য বছরের তুলনায় খরচ প্রায় দেড় থেকে ২ লাখ টাকা বেড়ে যাওয়ায় বিভিন্ন মহলে এ নিয়ে সমালোচনাও হয়।

গত ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া হজের নিবন্ধন, সবশেষ গত ৭ এপ্রিল অষ্টম ও শেষবারের মতো বাড়িয়ে ১১ এপ্রিল পর্যন্ত করা হয়। এভাবে মোট আট দফা হজের নিবন্ধনের সময় বাড়িয়েও বাংলাদেশিদের হজের নির্ধারিত কোটা পূরণ করা যায়নি। তবে গেল ২১ এপ্রিল এক দিনের জন্য নিবন্ধনের সময় বাড়িয়ে ২৫ এপ্রিল নির্ধারণ করা হয়। এতেও কাঙিক্ষত সাড়া মিলছে না ধর্মপ্রাণদের।

 
সব মিলিয়ে এবার হজ নিবন্ধন করেছেন ১ লাখ ১৯ হাজার ৬৯৫ জন। যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ৩৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ৯ হাজার ৬৬০ জন। ৭ হাজার ৫০৩ জনের ঘাটতি থাকতেই গত ১১ এপ্রিল সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ নিবন্ধন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
 
এ অবস্থায় কোটা ঘাটতি পূরণ করতে বন্ধ ঘোষণার ১০ দিনের ব্যবধানে হঠাৎ করেই ধর্ম মন্ত্রণালয় থেকে আবারও সুযোগ দেয়া হয় নিবন্ধনের। বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাতে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, হজযাত্রী এবং এজেন্সিগুলোর বিশেষ অনুরোধে ২৫ এপ্রিল এক দিনের জন্য সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীরা নিবন্ধনের সুযোগ পাবেন।

 

 

কিউএনবি/আয়শা/২৫ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit