শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা দিল ইরান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ১১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এবার ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেনের ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিশোধমূলক নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। ইউরোপীয় ইউনিয়ন ও লন্ডন ইরানের কয়েকজন কর্মকর্তা ও কয়েকটি সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার পর পাল্টা ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ নিয়েছে তেহরান। খবর-পার্সটুডের।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সন্ত্রাসবাদ ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন, ইরানি জনগণের বিরুদ্ধে সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডকে উস্কানি প্রদান, ইরানের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ, ইরান সম্পর্কে মিথ্যা তথ্য প্রচার এবং ইরানি জনগণের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদ পরিচালনার লক্ষ্যে নিষেধাজ্ঞা আরোপ করার কারণে তেহরান এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।

বিবৃতিতে আরো বলেছে, ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেনের যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সঙ্গে জড়িত তারা জাতিসংঘ ঘোষণার ভিত্তিতে আন্তর্জাতিক আইনের মৌলিক বিষয়গুলো লঙ্ঘন করছে। বিবৃতিতে বলা হয়েছে, ইউরোপ এবং ব্রিটেনের যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞার পাশাপাশি তাদের সম্পদ জব্দ করার নির্দেশ দেয়া হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit