বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম
সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী নওগাঁয়  প্রতিবন্ধী ও দরিদ্র ৫৬ শিক্ষার্থীকে ৫ লাখ ৬০ হাজার টাকার অনুদান হস্তান্তর নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নওগাঁর পত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান  ‎লালমনিরহাটে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি, ২৩ প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী বিতরন।

মহাসড়ক যেন বাসস্ট্যান্ড, কাজে আসছে না ৩১ কোটি টাকার টার্মিনাল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ১২৩ Time View

ডেস্ক নিউজ : সরেজমিন রংপুর নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা ঘুরে দেখা গেছে, ১০০ গজ দূরেই দৃষ্টিনন্দন টার্মিনাল থাকলেও ব্যস্ততম রাস্তার ওপর সারি সারি বাস দাঁড় করিয়ে তোলা হচ্ছে যাত্রী। আন্তঃজেলাসহ বিভিন্ন রুটে চলাচলকারী বাসগুলো টার্মিনাল ছেড়ে মূল সড়ক দখল করে দীর্ঘসময় দাঁড়িয়ে যাত্রী তোলে। যাত্রীরাও বাসে ওঠানামা করেন ঝুঁকি নিয়েই। এতে দুর্ঘটনার শিকারও হন কেউ কেউ। রাস্তা দখল করে যাত্রী ওঠানামা করায় প্রায় পুরো এলাকায় লেগে থাকে যানজট।

বাসচালক মমিনুল ইসলাম ও আব্দুর রাজ্জাক বলেন, মহাসড়কে যাত্রীরা অপেক্ষা করে–এ জন্য বাস থামিয়ে তাদের তোলা হয়। বাসের সুপারভাইজার মঞ্জু মিয়া বলেন, ‘বাস ছাড়ার ১০ মিনিট আগেই স্ট্যান্ড থেকে মহাসড়কে এসে দাঁড়ায়। এরপর কিছু যাত্রী নিয়ে রওনা দিই।’যাত্রী বাদল রহমান ও পথচারী আব্দুল কুদ্দুস বলেন, মহাসড়ককে চালকরা স্ট্যান্ড বানিয়ে ফেলেছেন। দীর্ঘদিন থেকে এভাবেই রাস্তার মধ্যখানে যাত্রী ওঠানামা করা হয়। এতে ভোগান্তিতে পড়তে হয় সবাইকেই।

তারা বলেন, পরিবহন সংশ্লিষ্ট ও যাত্রীদের চরম দুর্ভোগ আর ভোগান্তি দূর করতে আধুনিক কেন্দ্রীয় বাস টার্মিনাল নির্মাণ করে সিটি করপোরেশন। কিন্তু দীর্ঘ নির্মাণযজ্ঞ শেষে এক বছরের বেশি সময় পার হলেও উদ্বোধন না হওয়ায় অত্যাধুনিক সুযোগ-সুবিধা সংবলিত দোতলা দৃষ্টিনন্দন বাস টার্মিনাল অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। টিকিট কাউন্টার মাস্টার আব্দুল লতিফ বলেন, ‘টার্মিনালটি উদ্বোধন করা হলে আমরা যারা টিকিট বিক্রি করি, তাদের জন্য খুব সুবিধা হবে। শৃঙ্খলা বজায় রেখে টিকিট বিক্রি করতে পারব।’

বাসচালক আহমেদ আলী বলেন, ‘টার্মিনালটি উদ্বোধন না হওয়ার কারণে আমাদের খুব অসুবিধা হচ্ছে। দূর-দূরান্ত থেকে বাস চালিয়ে এসে গাড়ির মধ্যেই আমাদের বিশ্রাম করতে হয়। এটি চালু হলে চালকদের জন্য বরাদ্দ থাকা বিশ্রামাগারে বিশ্রাম নিতে পারব।’বাসযাত্রী আয়েশা সিদ্দিকা ও হারুন অর রশিদ চৌধুরী বলেন, টার্মিনালটি অনতিবিলম্বে চালু হওয়া দরকার। এটি চালু হলে যাত্রীদের খুব সুবিধা হবে। যাত্রীরা বাথরুম ব্যবহার করতে পারবেন, নামাজ পড়তে পারবেন। চাইলে এখানে বিশ্রাম নিতেও পারবেন।

তবে ঈদের পর স্থানীয় সরকার মন্ত্রীর উপস্থিতিতে নবনির্মিত টার্মিনালটি উদ্বোধন করা হবে বলে আশ্বাস দেন সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, তিনি ঈদের পর সময় দিতে চেয়েছেন। উনি যেদিন সময় দেবেন, তখনই উদ্বোধন করা হবে। জাইকার অর্থায়নে ৩০ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে নির্মিত টার্মিনালে চলন্ত সিঁড়ি, টিকিট কাউন্টার, এটিএম বুথ, নামাজ ঘর, ডে-কেয়ার সেন্টার, খাবার ও ওষুধের দোকানসহ বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে। এ ছাড়াও টার্মিনাল চত্বরে পাঁচ শতাধিক বাস রাখার পর্যাপ্ত জায়গা রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit