স্পোর্টস ডেস্ক : মূলত নিউক্যাসলের কাছে ৬-১ গোলের হারের খেসারত দিতে হয়েছে স্টেলিনিকে। গত রোববার টটেনহ্যাম ২১ মিনিটে ৫ গোল হজম করেছিল, যা ইংলিশ প্রিমিয়ার লিগে একটি বিব্রতকর একটি রেকর্ড। এর আগে মাত্র একটি দলই এর চেয়ে কম সময়ে ৫ গোল হজম করেছিল।
এদিকে ক্রিস্টিয়ান স্টেলিনিকে বরখাস্ত করার পর তার জায়গায় অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে রায়ান ম্যাসনকে নিয়োগ দিয়েছে টটেনহ্যাম। এর আগেও দলটির অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করেছিলেন সাবেক এই টটেনহ্যাম ফুটবলার।
স্টেলিনিকে ছাঁটাই করে টটেনহ্যাম চেয়ারম্যান ড্যানিয়েল লেভি বলেছেন, ‘নিউক্যাসলের বিপক্ষে রোববারের পারফরম্যান্স অগ্রহণযোগ্য। ক্রিস্টিয়ান এবং তার কোচিং স্টাফকে সরে দাঁড়াতে হবে। মৌসুমে আমাদের খুব কঠিন সময়ে ক্রিস্টিয়ান এগিয়ে এসেছিল। আমি তাকে তার পেশাদারি আচরণের জন্য ধন্যবাদ জানাই। চ্যালেঞ্জিং সময়ে তিনি এবং তার স্টাফরা দায়িত্ব পালন করেছেন। আমি তাদের শুভকামনা জানাচ্ছি।’
কন্তে ছাঁটাইয়ের পর গত মাসের ২৭ তারিখ টটেনহ্যামের দায়িত্ব নিয়েছিলেন ক্রিস্টিয়ান স্টেলিনি। তবে এক মাসও দায়িত্বে থাকলে পারেননি তিনি। গত রোববার নিউক্যাসলের কাছে হারের পর, শেষ চারের দৌড় থেকে অনেকটা পিছিয়ে গেল স্পারসরা। ৩২ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে রয়েছে দলটি।
কিউএনবি/আয়শা/২৫ এপ্রিল ২০২৩,/দুপুর ২:০৮