শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

মাঝসাগর থেকে ট্রলারটি টেনে আনলেও জানতেন না ১০ লাশের কথা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ১৩৭ Time View

ডেস্ক নিউজ : কক্সবাজারে মাছ ধরার ট্রলার থেকে অর্ধগলিত অবস্থায় দশজনের লাশ পাওয়া গেছে। রোববার রাতে নিহতদের আত্মীয় স্বজন ও জনপ্রতিনিধিরা পুলিশের কাছে তাদের পরিচয় শনাক্ত করেন। নিহতরা সবাই মহেশখালী ও চকরিয়ার বাসিন্দা।

ভাসমান সে ট্রলার টেনে তীরে নিয়ে আসেন অন্য এক ট্রলারের মাঝি গুরা মিয়া। তীরে ভেড়ানোর পর নিজের ট্রলার নিয়ে মৎস্য অবতরণ কেন্দ্রে চলে যান গুরা মিয়া। সেখান থেকে ফিরে এসে দেখেন, ভাসমান সে ট্রলার থেকে একে একে বের করা হচ্ছে মরদেহ।

কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গুরা মিয়ার দাবি, ট্রলারটিতে কারা ছিল, কী ছিল, সে বিষয়ে তার ধারণা ছিল না। ভাসমান অবস্থায় দেখতে পাওয়ায় নিয়ে আসেন নিজের ট্রলারে বেঁধে। আনার পর নাজিরারটেক পয়েন্টে রেখে নিজের আহরণকৃত মাছ বিক্রি করতে যান মৎস্য অবতরণ কেন্দ্রে। তখনও জানতেন না ট্রলারটিতে মরদেহ রয়েছে।

কিউএনবি/অনিমা/২৪ এপ্রিল ২০২৩,/সকাল ৭:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit