শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম
মির্জা ফখরুলের জন্য ভোট চাইলেন তারেক রহমান ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ নামবে জামায়াত: রাশেদ ৮৯ বছর বয়সে মারা গেছেন নরওয়ের রাজা হারাল্ড যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার অস্ত্র চুক্তির সিদ্ধান্ত, কড়া হুঁশিয়ারি কিমের হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত তিব্বত সীমান্তে বাঁধে ভাঙন নতুন করে বন্যার শঙ্কায় নেপালে সতর্কতা জারি ‘পিংক বাসে’ উঠে যে অভিজ্ঞতার কথা জানালেন পিয়া জান্নাতুল নতুন জুটি ও সিক্যুয়েল নিয়ে ফিরছেন ইয়ুমনা জায়েদি সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত গবেষণাক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ঢাবি’র ৬২ জন গবেষককে সম্মাননা প্রদান

ঈদে বাড়ি ফেরা হলো না মৌয়ালের

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
  • ১১৬ Time View

ডেস্ক নিউজ : সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে মো. মন্টু গাজী নামে এক মৌয়াল বাঘের কবলে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (২২ এপ্রিল) ঈদুল ফিতরের দিন ভুক্তভোগীর সহকর্মীরা ফিরে এসে এ তথ্য জানিয়েছেন।

এর আগে, গত বুধবার (১৯ এপ্রিল) সুন্দরবনের দক্ষিণ তালপট্টি থেকে মন্টুকে বাঘে নিয়ে যায় বলে জানান তারা। ভুক্তভোগী মন্টু শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম সাবুদ আলী গাজী।

মন্টুর সহকর্মী রুহুল আমিন মৌয়াল জানান, গত ১ এপ্রিল তারা বুড়ি-গোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে মধু আহরণের অনুমতি নিয়ে সুন্দরবনে ঢোকেন তারা। তারা সুন্দরবনের ভারতীয় অংশে ঢুকে পড়লে গত ১৬ এপ্রিল ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ) তাদের নৌকা নিয়ে নেয়। বুধবার তারা ভেলায় চেপে নদীতে পার হয়ে তালপট্টি নামক স্থানে আসেন। সেখানেই একটি বাঘ মন্টুকে ধরে নিয়ে যায়। তারা মন্টুকে জীবিত বা মৃত উদ্ধার করতে চেয়েছিলেন। কিন্তু সেটি সম্ভব হয়নি। বনবিভাগের সদস্যরা তাদের উদ্ধার করে সুন্দরবনের কলাগাছি এলাকায় নামিয়ে দিয়ে যায়। শনিবার বিকেলে তারা গাবুরা এসে পৌঁছান।

ফরেস্ট স্টেশনের দাবি, মন্টুকে বাঘে ধরে নিয়ে গেছে নাকি ভারতীয় অংশে গিয়ে তিনি হারিয়ে গেছেন, নিশ্চিত করে বলা যাচ্ছে না।   বুড়ি-গোয়ালিনী ফরেস্ট স্টেশন দাবি করছে, মন্টুকে বাঘে নিয়ে গেছে বলে তাদের কাছে অভিযোগ করেন মৌয়াল রুহুল আমিন। সেখানকার কর্মকর্তা নূর আলমও একই কথা বলেছেন। তিনি বলেন, নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। তবে ১১ মৌয়াল পাশ নিয়ে মধু আহরণে গিয়েছিলেন।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ইকবাল হোসেন চৌধুরী বলেন , আমরা মৌখিকভাবে এরকম একটি ঘটনার কথা শুনেছি। যিনি নিখোঁজ হয়েছেন তিনি সম্ভবত পাশ নিয়ে যাননি। এছাড়া দক্ষিণ তালপট্টি এলাকায় যাওয়ার জন্য আমাদের কোন অনুমতি নাই। এটি একটি অভয়ারণ্য এলাকা।

কিউএনবি/অনিমা/২৩ এপ্রিল ২০২৩,/দুপুর ১:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit