মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

সিলেট সিটি নির্বাচনে এক-তৃতীয়াংশ বিএনপির প্রার্থী: পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
  • ৮৯ Time View

ডেস্ক নিউজ : বিএনপি প্রকাশ্যে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নির্বাচনে অংশ না নিলেও এখানকার এক-তৃতীয়াংশ প্রার্থীই সংশ্লিষ্ট দলটির বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

শনিবার সকালে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি প্রকাশ্যে সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে অংশ না নিলেও এখানকার এক তৃতীয়াংশ প্রার্থীই তাদের। সিসিকের ৪২টি ওয়ার্ডে প্রায় ৪০০ বিএনপি নেতাকর্মী প্রার্থী হচ্ছেন। এটা খুবই সুখের বিষয়।

তিনি আরও বলেন, জনগণ ঐক্যবদ্ধভআবে ভোটের মাধ্যমে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে রায় দেবে।

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মন্ত্রী বলেন, এ ব্যাপারে বিশ্বের সব দেশের সহযোগিতা চাওয়া হয়েছে, আশা করছি দ্রুত সকল রোহিঙ্গারা তাদের দেশে ফিরবে।

এদিকে পবিত্র ঈদুল ফিতরের নামাজে শাহী ঈদগাহ ময়দানে ঢল নামে ধর্মপ্রাণ মুসল্লিদের। এতে পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

কিউএনবি/অনিমা/২২ এপ্রিল ২০২৩,/দুপুর ১:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit