মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

দেশে নীরব দুর্ভিক্ষ চলছে: মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
  • ১১৩ Time View

ডেস্ক নিউজ : দেশে নীরব দুর্ভিক্ষ চলছে বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিন্তু গণমাধ্যমকে ব্যবহার করে এই সরকার দেশ ভালো আছে বলে প্রচারের চেষ্টা করছে।

শনিবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে দোয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সেখানে জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও কারামুক্তি দোয়া করা হয়।

মির্জা ফখরুল বলেন, জনগণকে ভুল বোঝানোর মধ্য দিয়ে এই সরকার বোঝাতে চায়, দেশের পরিস্থিতি ভালো আছে। কিন্তু দেশের জনগণ দুঃসময় পার করছে। বর্তমান সরকার জনগণের সঙ্গে প্রতারণা করে টিকে আছে।

দেশের বর্তমান পরিস্থিতি উত্তরণের উপায় সরকারের পদত্যাগ উল্লেখ করে তিনি বলেন, আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটাতে হবে। তা না হলে দেশের পরিস্থিতি ভালো হবে না। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের সংসদ গঠন করতে হবে। তাহলেই জনগণের মুক্তি মিলবে।

কিউএনবি/অনিমা/২২ এপ্রিল ২০২৩,/দুপুর ১:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit