সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

আটোয়ারীতে ধামোর হাট মানব কল্যাণ সংগঠনের ঈদ বস্ত্র বিতরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
  • ১৪১ Time View

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে অরাজনৈতিক সেবামূলক সংগঠন “ ধামোর হাট মানব কল্যাণ সংগঠন” এর আয়োজনে এলাকার দুস্থদের মাঝে ঈদের উপহার হিসেবে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। ২০ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধামোর ইউনিয়নের ধামোর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রায় দেড় শতাধীক অসহায় দুস্থ নারী-পুরুষের মাঝে ঈদ বস্ত্র হিসেবে শাড়ী- লুঙ্গী বিতরণ করা হয়। বিতরণের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আনসার কোম্পানী কমান্ডার আলহাজ¦ মোঃ আকতার হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ধামোর হাট মানব কল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ হাসিবুর রহমান হাসিব এর সহধর্মীনি মোছাঃ সোহানা শাবনুর উপস্থিত থেকে বক্তব্য রাখেন। তিনি বলেন, সেবাই আদর্শ, সেবাই ধর্ম এই মহান বাণিকে সামনে রেখে আর্তমানবতার সেবায় নিয়োজিত করে অসহায়দের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিতে সংগঠনটি কাজ করে যাচ্ছে। তিনি বলেন, মানব সেবাই আমাদের স্বপ্ন। এ স্বপ্নকে বাস্তবায়ন করতে সবার সহযোগিতা প্রয়োজন। তিনি প্রতিষ্ঠাতা হাসিব সহ সংগঠনের সাথে সংশ্লিষ্ট সবার জন্য দোয়া কামনা করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মাতা হাসিনা বেগম,ধামোর ইউপি সদস্য শাহীরুল ইসলাম, সংগঠনের কোষাধ্যক্ষ আব্দুল হাকিম, সদস্য মোজাম্মেল হক ,এলাকার সুধিজন,উপকারভোগী সহ গণমাধ্যমকর্মীগণ।

কিউএনবি/অনিমা/২১ এপ্রিল ২০২৩,/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit