বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন

লালপুরে ঈদ সামগ্রী নিয়ে ২৭ হাজার পরিবারের পাশে এমপি বকুল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
  • ১৩৬ Time View
লালপুর (নাটোর) প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাটোরের লালপুর উপজেলার একটি পৌরসভা ও ১০ টি ইউনিয়নের মোট ২৭ হজার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে নিজ অর্থায়নে ঈদ উপহার হিসাবে খাদ্য সামগ্রী, নগদ অর্থ ও পোশাক সামগ্রী বিতরণ করেছেন নাটোর -১ ( লালপুর – বাগাতিপাড়া)  আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোপালপুর পৌর টেকনিক্যাল ও বি এম কলেজ মাঠে ঈদ সামগ্রী বিতরণের মাধ্যমে এই সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। পরে তিনি পর্যায় ক্রমে উপজেলার ১০ টি ইউনিয়নে এই ঈদ সামগ্রী বিতরণ করেন।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, উপজেলার মোট ১৫ হাজার পরিবারকে ঈদের খাদ্য সামগ্রী, ১০ হাজার পরিবারকে নগদ অর্থ প্রদান এবং ২ হাজার পরিবারকে নতুন কাপড় প্রদান করা হচ্ছে। ঈদের আগের দিন পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।

কিউএনবি/অনিমা/২১ এপ্রিল ২০২৩,/বিকাল ৫:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit