মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

নির্বাচনের আগে বিএনপিকে নেতৃত্ব শূন্য করতে চায় সরকার: ফখরুল

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ১৩১ Time View

ডেস্ক নিউজ : বুধবার (১৯ এপ্রিল) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ফখরুল বলেন, সরকারের এ ঘৃণ্য পরিকল্পনার অংশ হিসেবে বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

এ রায়কে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, চক্রান্তমূলক, প্রতিহিংসাপরায়ণ বলেও দাবি করেন বিএনপি মহাসচিব। হাবিবুল ইসলামের সাজাকে ফরমায়েশি রায় উল্লেখ করে তিনি বলেন, এ মামলার আলামত সংগ্রহ ছিল প্রশ্নবিদ্ধ। এরপরও এ ধরনের সাজা দেশের বিচার বিভাগকেও প্রশ্নবিদ্ধ করে। এটিকে একটি  নীলনকশা বলেও দাবি ফখরুলের। 

বিরোধীদলকে নির্মূল করতে ও জিয়া পরিবারকে রাজনীতি থেকে দূরে রাখতে সরকার সারা দেশে ভয়ের রাজত্ব কায়েম করেছে। এসব করার মাধ্যমে সরকারের লক্ষ্য একটাই যে, একদলীয় ক্ষমতা দীর্ঘস্থায়ী করা। বিএনপি শীর্ষ নেতাদের এভাবে সাজা দিয়ে আন্দোলন নস্যাৎ করার চিন্তা সরকারের বোকার স্বর্গে বসবাস করার শামিল। জনগণ সরকারের এই চক্রান্ত সফল হতে দেবে না, যোগ করেন ফখরুল।

অগ্নিসন্ত্রাসের হোতা ও জনক আওয়ামী লীগ। এটা তাদের রক্তের মধ্যে রয়েছে উল্লেখ করে ফখরুল বলেন, সম্প্রতি অগ্নিকাণ্ডের ঘটনা সরকারের ব্যর্থতার অংশ। অগ্নিকাণ্ডের দায় বিএনপির ওপর ‘উদর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানোর চেষ্টা’। এসব করে কোনো লাভ হবে না। এসব দোষারোপ বন্ধ করে নিরপেক্ষ তদন্তের দাবিও জানান ফখরুল।

এসব অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের আগেই সরকার প্রধানের দোষারোপ তদন্ত প্রক্রিয়া ব্যাহত করবে বলেও দাবি ফখরুলের। ফখরুল বলেন, বিএনপি নয়, আওয়ামী লীগ বিদেশিদের কাছে ধর্না দিচ্ছে, লবিষ্ট নিয়োগ করছে। বিএনপি বিদেশিদের কাছে স্বপ্রণোদিত হয়ে যায়নি, যতবার গিয়েছে তাদের আমন্ত্রণে গিয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে ফখরুল বলেন, সরকারকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচন দিতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit